1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 11, 2026, 12:32 pm
Title :
শেরপুরে নিখোঁজের ২৪ ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার ৭৫ লাখ টাকা কাবিনে বিয়ে না করায় যুবককে ৬ মামলায় ফাঁসানোর অভিযোগ এমপি হলে বরাদ্দের হিসাব বিলবোর্ডে প্রকাশ করব: দেলাওয়ার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে নভেম্বরের শেষেই উৎপাদন শুরুর আশা নওগাঁয় চেয়ারম্যান প্রার্থী নান্নুর উঠান বৈঠকে জনসমাগম গোপালগঞ্জে মাহবুব আলী খানের জানাজায় মানুষের ঢল সুনামগঞ্জের পুলিশ সুপারকে মহালয়া পরিষদের সম্মাননা লিয়াকত আলী স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি স্বেচ্ছাসেবকদল নেতা তুহিন নড়াইলে প্রাইভেটকার থেকে ৫০ বোতল এস্কাফ জব্দ, গ্রেপ্তার ১ দোয়ারাবাজারে বিদ্যুৎহীন নূরানী মাদ্রাসা, দুর্ভোগে ৯০ শিক্ষার্থী

সুনামগঞ্জের পুলিশ সুপারকে মহালয়া পরিষদের সম্মাননা

মোঃআব্দুল বাছির
  • Update Time : Sunday, October 11, 2026
  • 10 Time View

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: আব্দুল বাছির

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনকে ক্রেস্ট প্রদান করেছে মহালয়া মহোৎসব উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখা।

রোববার (১১ অক্টোবর) দুপুরে শহরের হাজীপাড়ায় পুলিশ সুপারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে পরিষদের সাধারণ সম্পাদক ও সংস্কৃত কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ রঞ্জন চক্রবর্তী এবং সাংগঠনিক সম্পাদক নিহার রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ সুপারের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার, সহসাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী ও সহদপ্তর সম্পাদক শিবু পোদ্দারসহ অন্যরা।

পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, সুনামগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এ জেলায় যোগদানের পর থেকেই বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন অনুভব করেছেন তিনি।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে পুলিশ সুপার বলেন, দুর্গাপূজা সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সুনামগঞ্জ জেলা শহরসহ ১২টি উপজেলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র‍্যাব, আনসার ও বিজিবির সদস্যদের পাশাপাশি সাদাপোশাকে গোয়েন্দা নজরদারির ব্যবস্থাও রাখা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, আগামী ১৭ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হবে।

তারিখ: ১১ অক্টোবর ২০২৬ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: আব্দুল বাছির

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com