উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি, নড়াইল
নড়াইল সদর থানা পুলিশের অভিযানে একটি প্রাইভেটকার থেকে ৫০ বোতল নেশাজাতীয় পানীয় ‘এস্কাফ’ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. ইমরান হোসেন (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের মালিবাগ মোড় এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় এসব বোতল জব্দ করা হয়।
গ্রেপ্তার ইমরান হোসেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাদেডিহী গ্রামের শফিউল্লাহর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে নড়াইল সদর উপজেলার মালিবাগ মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল সদর থানা পুলিশ। এ সময় নড়াইল থেকে লোহাগড়ার দিকে যাওয়ার পথে একটি প্রাইভেটকারের গতিরোধ করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে পেছনের ডিকিতে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৫০ বোতল ‘এস্কাফ’ উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়িতে থাকা ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। উদ্ধার করা বোতলগুলো জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মালিবাগ এলাকায় পুলিশের চেকপোস্টে একটি প্রাইভেটকার তল্লাশি করে ৫০ বোতল ‘এস্কাফ’ জব্দ করা হয়েছে। এ ঘটনায় ইমরান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।
উজ্জ্বল রায়
জেলা প্রতিনিধি, নড়াইল।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply