
মোঃ হারুন অর রশিদ, কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত দীর্ঘদিন ধরে পলাতক আসামি মোঃ জসিম (৩০)-কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
রোববার (১১ অক্টোবর ২০২৬) দুপুরে উখিয়া থানাধীন কোর্টবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এসআরবি-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল।
গ্রেপ্তারকৃত মোঃ জসিম টেকনাফ থানার পূর্ব পালংখালী এলাকার মৃত বশির আহম্মেদের ছেলে।
এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বিজ্ঞ আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামি উখিয়ার কোর্টবাজার এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল আনুমানিক দুপুর ১:৫০ ঘটিকায় উল্লেখিত এলাকায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
প্রেস রিলিজে জানানো হয়, গ্রেপ্তারকৃত মোঃ জসিমের বিরুদ্ধে চাঁদপুর সদর থানায় একটি মাদক মামলা ছিল। উক্ত মামলায় বিজ্ঞ আদালত তাকে **যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০,০০০ (দশ) হাজার টাকা অর্থদণ্ড** (অনাদায়ে অতিরিক্ত সাজা)-এর আদেশ দেন। সাজা ঘোষণার পর থেকেই সে আত্মগোপনে ছিল।
এসআরবি-১৫, ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply