1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 13, 2026, 10:40 am
Title :
নাগরপুর সূর্য আইডিয়াল স্কুলে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, সচেতনতায় র‍্যালি ও আলোচনা সভা ঠাকুরগাঁওয়ে বিএনপির ভোটও দাঁড়িপাল্লায় পড়বে: রাশেদ প্রধান নাসিরনগরে দিনে কুকুর আর রাতে শিয়ালের উপদ্রবে জনজীবন অতিষ্ঠ  ফেসবুকে ভুয়া আইডি খুলে জাহেদ আলম সাগরকে হুমকি, তদন্তের দাবি সিরাজগঞ্জের কাজিপুরে ৮৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাউজানে অনোমদর্শী বড়ুয়ার শেষকৃত্য ১৪ অক্টোবর, পরিবারে শোকের ছায়া গাইবান্ধায় বিজ্ঞান ও শিক্ষা মেলা শুরু, শিক্ষার্থীদের ১৫টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ শিবপুরে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের কাজিপুরে ৮৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ ইয়াসিন আলী
  • Update Time : Monday, October 12, 2026
  • 4 Time View

মোঃ ইয়াসিন আলী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুরে পুলিশের বিশেষ অভিযানে ৮৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সোহেল রানা ওরফে সাহেব আলী (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) রাত ৯টা ৫ মিনিটের দিকে কাজিপুর থানাধীন কাচিহারা গ্রামের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করে কাজিপুর থানা পুলিশ। গ্রেপ্তার সোহেল রানা ওই গ্রামের পশ্চিমপাড়ার আবু বক্করের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর থানা পুলিশের একটি দল কাচিহারা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে সোহেল রানাকে আটক করে তল্লাশি করা হলে তাঁর কাছ থেকে ৮৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাজিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে মঙ্গলবার সকালে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com