
নিজস্ব প্রতিবেদক:আহমদ রেজা
চট্টগ্রাম জেলার ১নং বৈরাগ ইউনিয়নের উত্তর চ্যাঁইপাড়া গ্রামের সন্তান, চট্টগ্রাম জেলা জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও বিএনপির স্থানীয় প্রবীণ নেতা অ্যাডভোকেট এম. লোকমান শাহ্ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে বৈরাগ ইউনিয়নকে আধুনিক, স্মার্ট, সমৃদ্ধ ও শিক্ষাবান্ধব ইউনিয়নে রূপান্তরের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন।
তার পরিকল্পনার মধ্যে রয়েছে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও নারী উন্নয়ন, রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং মাদকমুক্ত সমাজ গঠন।
অ্যাডভোকেট এম. লোকমান শাহ্ বলেন, “একটি ইউনিয়নের উন্নয়ন কেবল রাস্তাঘাট নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তরুণদের সঠিক পথে নিয়ে আসাই আসল উন্নয়ন।”
তিনি জনসেবা ও বৈরাগ ইউনিয়নের দীর্ঘমেয়াদি কল্যাণে সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply