
কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুর বাজারে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইয়াসিন মার্কেটের স্বত্বাধিকারী জাকির হোসেন কুসুমের হাতে ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকার অনুদানের চেক তুলে দিয়েছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা মো. রবিউল আওয়াল লাভলু।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে সংসদ সদস্যের নিজ বাসভবনে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়।
উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, ভারপ্রাপ্ত সদস্য সচিব নজরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও এসময় নাগরপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ নাগরপুর বাজার বণিক সমিতির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি নাগরপুর বাজারে সংঘটিত অগ্নিকাণ্ডে ইয়াসিন মার্কেট সহ বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এমপি রবিউল আওয়াল লাভলুর পক্ষ থেকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply