
আবু নাঈম রিপন,নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান, বৃহস্পতিবার (১ইং অক্টোবর) সকাল ১১:০০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা:ফারজানা ইয়াছমিনের সভাপতিত্বে,
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার।
এছাড়াও উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কহিনুর মিয়া এবং শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও চরিত্র গঠনে শিক্ষক ও অভিভাবকদের যৌথ ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করে বক্তারা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply