1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 29, 2026, 4:27 pm
Title :
দেশের স্বার্থে যেকোনো অস্থিতিশীল পরিস্থিতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে – মোঃ মাইনুল আলম খান কনক সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণে জনপ্রিয় হয়ে উঠছেন নাগরপুরের কৃতিসন্তান টিপু খান যশোর শামস উল হুদা মাঠে ফুটবল ও স্বপ্ন পাঠশালা মিঠাপুকুরে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২-এ সৎ বাবার হাতে শিশুর করুণ মৃত্যু কালীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন: সাম্য ও মানবতার সমাজ গড়ার আহ্বান এমপি মিলনের রাসিকে ‘আওয়ামী লীগ ঘনিষ্ঠ’ ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ-বিল নিয়ে বিস্ফোরক অভিযোগ দোয়ারাবাজারে ফুটবল কল্যাণ সমিতি গঠন কক্সবাজার উখিয়ায় এক লাখ ইয়াবাসহ দুইজন আটক প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস ১ অক্টোবর বৃহস্পতিবার

সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণে জনপ্রিয় হয়ে উঠছেন নাগরপুরের কৃতিসন্তান টিপু খান

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • Update Time : Tuesday, September 29, 2026
  • 13 Time View

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ঐতিহাসিক সলিমাবাদ গ্রামের কৃতিসন্তান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী উদীয়মান তরুণ নেতৃত্ব টিপু খান সামাজিক ও ধর্মীয় বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় মানুষের কাছে ধীরে ধীরে পরিচিত ও জনপ্রিয় হয়ে উঠছেন।

এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় আয়োজনে অংশগ্রহণের কারণে তার প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও আস্থা বাড়ছে।

টিপু খান নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় মাহফিল, দোয়া ও আলোচনা সভা সহ জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন। এসব কর্মকাণ্ডে তিনি স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা শোনেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, ধর্মীয় মূল্যবোধ চর্চা এবং মানুষের পাশে থাকার বিষয়ে টিপু খানের আগ্রহ ইতোমধ্যে অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষ করে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে তার স্বতঃস্ফূর্ত উপস্থিতি তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

এ বিষয়ে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী টিপু খান বলেন- “মানুষের পাশে থাকা এবং সমাজের কল্যাণে কাজ করা আমার দায়িত্ব ও ভালো লাগার জায়গা। নাগরপুরের মানুষের সঙ্গে থেকে তাদের সুখ-দুঃখ ভাগ করে নিতে চাই। ভবিষ্যতেও সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করব।”

স্থানীয়দের প্রত্যাশা, সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে তার এই সম্পৃক্ততা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং নাগরপুরের মানুষের কল্যাণে তিনি আরও ভূমিকা রাখবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com