1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 29, 2026, 3:33 pm
Title :
যশোর শামস উল হুদা মাঠে ফুটবল ও স্বপ্ন পাঠশালা মিঠাপুকুরে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২-এ সৎ বাবার হাতে শিশুর করুণ মৃত্যু কালীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন: সাম্য ও মানবতার সমাজ গড়ার আহ্বান এমপি মিলনের রাসিকে ‘আওয়ামী লীগ ঘনিষ্ঠ’ ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ-বিল নিয়ে বিস্ফোরক অভিযোগ দোয়ারাবাজারে ফুটবল কল্যাণ সমিতি গঠন কক্সবাজার উখিয়ায় এক লাখ ইয়াবাসহ দুইজন আটক প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস ১ অক্টোবর বৃহস্পতিবার ময়মনসিংহের ৩৩ নম্বর ওয়ার্ডে জমি বিরোধে হামলার অভিযোগ, আহত ৩ সাপের কামড়ে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধার নারীর মৃত্যু

দোয়ারাবাজারে ফুটবল কল্যাণ সমিতি গঠন

Reporter Name
  • Update Time : Tuesday, September 29, 2026
  • 3 Time View

এম. এ. শুকুর, সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সকল ইউনিয়নের খেলোয়াড়দের নিয়ে গঠন করা হয়েছে দোয়ারাবাজার উপজেলা ফুটবল কল্যাণ সমিতি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) দোয়ারাবাজার মডেল মসজিদের হলরুমে এক আলোচনা সভার মাধ্যমে এ সমিতি গঠন করা হয়।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক ফুটবল খেলোয়াড় প্রাণবন্তভাবে অংশগ্রহণ করেন। খেলোয়াড়দের ব্যাপক উপস্থিতিতে সভাটি উৎসবমুখর হয়ে ওঠে। ফুটবলপ্রেমীরা মনে করছেন, খেলোয়াড়দের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও নিয়মিত কার্যক্রমের মাধ্যমে দোয়ারাবাজার উপজেলার ফুটবল অঙ্গন আরও এগিয়ে যাবে এবং ভবিষ্যতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের সম্ভাবনা তৈরি হবে।
সভায় বক্তব্য দেন সুরমা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মনির আহমদ। তিনি বলেন, সকলের সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টা থাকলে দোয়ারাবাজার উপজেলা ফুটবল কল্যাণ সমিতিকে আরও শক্তিশালী ও কার্যকরভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
মোঃ সাজিদুর রহমান সাজিদ বলেন, আমাদের মিতালী ফুটবল একাডেমিতে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। তাদের অনেকেই ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার স্বপ্ন দেখছে। যথাযথ সুযোগ ও সহযোগিতা পেলে এসব প্রতিভাবান খেলোয়াড় ভবিষ্যতে দেশের ফুটবলে অবদান রাখতে পারবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ হাসান রুবেল, মোঃ জবলু ইসলাম, লায়েক মিয়া, এসার মিয়া, হারুন অর রশিদসহ বিভিন্ন ইউনিয়নের খেলোয়াড় ও ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বক্তব্যে মোঃ শুয়াইবুর রহমান বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com