1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 29, 2026, 4:23 pm
Title :
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণে জনপ্রিয় হয়ে উঠছেন নাগরপুরের কৃতিসন্তান টিপু খান যশোর শামস উল হুদা মাঠে ফুটবল ও স্বপ্ন পাঠশালা মিঠাপুকুরে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২-এ সৎ বাবার হাতে শিশুর করুণ মৃত্যু কালীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন: সাম্য ও মানবতার সমাজ গড়ার আহ্বান এমপি মিলনের রাসিকে ‘আওয়ামী লীগ ঘনিষ্ঠ’ ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ-বিল নিয়ে বিস্ফোরক অভিযোগ দোয়ারাবাজারে ফুটবল কল্যাণ সমিতি গঠন কক্সবাজার উখিয়ায় এক লাখ ইয়াবাসহ দুইজন আটক প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস ১ অক্টোবর বৃহস্পতিবার

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২-এ সৎ বাবার হাতে শিশুর করুণ মৃত্যু

Reporter Name
  • Update Time : Tuesday, September 29, 2026
  • 7 Time View

কামরুল ইসলাম: কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ ইস্টে পারিবারিক বিরোধের জেরে সৎ বাবার ধারালো অস্ত্রের আঘাতে মো. ওমর (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সৎ বাবা ফেরদৌস (৩২) পলাতক রয়েছেন। তাকে আটকের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্প-২ ইস্টের সি/৬ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত শিশু মো. ওমর ওই ব্লকের বাসিন্দা। তার মায়ের নাম শাবনূর। অভিযুক্ত ফেরদৌস শাবনূরের স্বামী ও শিশুটির সৎ বাবা।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে শাবনূর ও ফেরদৌসের মধ্যে কথাকাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে শাবনূর বাড়ির বাইরে চলে গেলে ঘরে থাকা শিশু ওমরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ ওঠে। এতে শিশুটি গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিডিআরসিএস হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনার পর ক্যাম্পের বালুর মাঠ এলাকায় রক্তের দাগ পড়ে থাকতে দেখা যায়। শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। সন্তানকে হারিয়ে মা শাবনূর কান্নায় ভেঙে পড়েন। তার আহাজারিতে ভারী হয়ে ওঠে ক্যাম্পের পরিবেশ।
এদিকে, ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে বলে উখিয়া থানা পুলিশ জানিয়েছে।
১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, অভিযুক্ত ফেরদৌস ঘটনার পর পালিয়ে গেছেন। তাকে আটকের জন্য ১৪ এপিবিএনের সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছেন।
তবে শিশুটিকে কী কারণে এবং ঠিক কী পরিস্থিতিতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com