1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 23, 2026, 2:11 pm
Title :
প্রধানমন্ত্রী তারেক রহমান এর জাতিসংঘে প্রথম বক্তব্য: শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অভিমানের মেয়ে ১৪ কোটি টাকার সার কালোবাজারির মামলায় ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে টেকনাফে কৃত্রিম সার সংকটের জন্য উপজেলা কৃষি প্রশাসনকে দায়ী করছেন ভুক্তভোগীরা পরিবেশ রক্ষায় গাইবান্ধা আদর্শ কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আশরাফুল আহমদের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন শ্রীবরদীতে অফিসার্স ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন পীরগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার-১ কাঠালডাঙ্গী দিশারি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

Reporter Name
  • Update Time : Monday, September 21, 2026
  • 100 Time View

মোঃ আবদুল্লাহ, বুড়িচং কুমিল্লা: কুমিল্লার বুড়িচংয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যানসহ ১৩ নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ। দেশব্যাপী সংগঠনটির ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য ও নাশকতার অভিযোগে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০ ও ২১ সেপ্টেম্বর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা, মিছিলসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন, বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ সাহেব আলী (৫০), পূর্বহুড়া এলাকার মোঃ ফয়সাল ভূইয়া (২৬), পরিহল পাড়ার মোঃ আবুল কাশেম (৩৭), পূর্বহুড়ার শাকিব হোসেন (২২), ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেঁতাভূমি এলাকার ও ছাত্রলীগ নেতা রাহাগীর আলম হৃদয় (২৭), বুড়িচং পশ্চিমপাড়ার শফিকুল রহমান (৪০), গোবিন্দপুরের আবু সানি খন্দাকার শাকিল (২৮), বাকশীমূল ইউনিয়নের কাজী গোলাম কিবরিয়া (৪৩), ভরাসারের মমিনুর রহমান মোহন (৩৮), বাকশীমূল মধ্যপাড়ার মোঃ আনোয়ার হোসেন আনু মিয়া (৫৮), লোহাইমুড়ির মোঃ মাসুম হায়দার চৌধুরী (৪৯), রাজাপুরের আব্দুর রশিদ মেম্বার (৬৪) এবং ময়নামতি ইউনিয়নের জিয়াপুর এলাকার মোঃ সোহেল রানা (৪০)।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান ১৩ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এসব নেতাকর্মীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

ওসি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের মিছিল, সমাবেশ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com