1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 2, 2026, 5:58 pm
Title :
দক্ষিণ নাগরপুরে গণসংযোগ করলেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম *বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের কঠোর হুঁশিয়ারি*- *অপ-সাংবাদিকতা বন্ধ করুন, সাংবাদিকতার সম্মান রক্ষা করুন: সভাপতি মোঃ কুতুব উদ্দিন* বিএড কোর্সে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, বিপাকে শিক্ষার্থীরা আকমল আলীতে জুয়ার আস্তানায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৬ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক ৩ অভিযানে ১৪ কেজি আইস, বিদেশি মদ ও ৫ হাজার ইয়াবা জব্দ ৪২ বিজিবির অভিযানে ঠাকুরগাঁও পীরগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন উদ্ধার রামুতে ট্রাকের চেসিসের গোপন গাদামে মিলল ১ লাখ ৩৮ হাজার ইয়াবা, আটক ১ খুলনায় ফেরির ধাক্কায় ট্রলার ডুবি, নিখোঁজ যুবক রাকিব সত্য প্রকাশে বিশেষ অবদানে তাড়াইলের সাংবাদিক আমিনুলকে সম্মাননা কালীগঞ্জে স্টকে অতিরিক্ত সার মজুদ: দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন

Reporter Name
  • Update Time : Tuesday, September 1, 2026
  • 19 Time View

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ “করবো কাজ গড়বো দেশ সবার আগে বাংলাদেশ ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ মঙ্গলবার ১লা সেপ্টেম্বর  ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা শাখার উদ্যোগে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সকাল ৯ ঘটিকায় হতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড থেকে ব্যানার, ফ্যাস্টুন,হাতে নিয়ে খন্ড খন্ড মিছিল নাসিরনগর উপজেলার অলি-গলি স্লোগানে  স্লোগানে মুখরিত করে স্থানীয় সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন চেয়ারম্যান মার্কেটের এসে জড়ো হয়।বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন থেকে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী  সমর্থকদের ভীর বাড়তে থাকে। পরে খণ্ডিত মিছিল একত্রিত করে সকাল ১১ ঘটিকায় বিএনপির অস্থায়ী কার্যালয় স্থানীয় কলেজ গেইট থেকে জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য শোভাযাত্রারটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনার চত্বরে এসে এক গণসমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  
উপজেলা বিএনপির সহ-সভাপতি এম এ খালেদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আযম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি ও ব্রাহ্মণবাড়ীয়া -১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা এম এ হান্নান এমপি।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, “নাসিরনগর দীর্ঘদিন ধরে একটি অবহেলিত ও উন্নয়নবঞ্চিত অঞ্চল। এই অবহেলিত জনপদের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করাই আমাদের মূল লক্ষ্য।” এ সময় তিনি নাসিরনগরকে একটি আধুনিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ ইব্রাহিম ভূইঁয়া রেনু,,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান  ওমরাও খান, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জামাল মিয়া ,উপজেলা বিএনপির  সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী।
সভায়  উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন মজনু,সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ উদ্দিন ভূইঁয়া,ধরমন্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম,উপজেলা বিএনপির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন,  ,ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল,   উপজেলা যুবদলের সভাপতি জামাল আহমেদ,সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী,জাসাসের সদস্য সচিব এডভোকেট ছাদেকুর রহমান,আব্বাস মিয়া,উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক তাজমহল মেম্বার,লুৎফুর নাহার পাপড়ি,উপজেলা  শ্রমিকদল নেতা  এমরান মিয়া,উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী,যুগ্ম আহবায়ক শরীফুল ইসলাম ভূইঁয়া,একেএম তাকিউল ইসলাম,চাতলপাড় ডিগ্রী কলেজ শাখার সভাপতি কাকলী আক্তার,নাসিরনগর সরকারি কলেজ শাখার সাবেক সদস্য সচিব খাইরুল বাশার রনিসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com