1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 2, 2026, 6:46 pm
Title :
দক্ষিণ নাগরপুরে গণসংযোগ করলেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম *বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের কঠোর হুঁশিয়ারি*- *অপ-সাংবাদিকতা বন্ধ করুন, সাংবাদিকতার সম্মান রক্ষা করুন: সভাপতি মোঃ কুতুব উদ্দিন* বিএড কোর্সে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, বিপাকে শিক্ষার্থীরা আকমল আলীতে জুয়ার আস্তানায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৬ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক ৩ অভিযানে ১৪ কেজি আইস, বিদেশি মদ ও ৫ হাজার ইয়াবা জব্দ ৪২ বিজিবির অভিযানে ঠাকুরগাঁও পীরগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন উদ্ধার রামুতে ট্রাকের চেসিসের গোপন গাদামে মিলল ১ লাখ ৩৮ হাজার ইয়াবা, আটক ১ খুলনায় ফেরির ধাক্কায় ট্রলার ডুবি, নিখোঁজ যুবক রাকিব সত্য প্রকাশে বিশেষ অবদানে তাড়াইলের সাংবাদিক আমিনুলকে সম্মাননা কালীগঞ্জে স্টকে অতিরিক্ত সার মজুদ: দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

খুলনায় ফেরির ধাক্কায় ট্রলার ডুবি, নিখোঁজ যুবক রাকিব

Reporter Name
  • Update Time : Wednesday, September 2, 2026
  • 1 Time View

মোল্লা জাহাঙ্গীর আলম: খুলনা নগরীর জেলখানা ঘাটে গতকাল রাতে ফেরির ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাকিব নামে এক যুবক নিখোঁজ রয়েছেন। সে সাঁতার জানে না বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিট থেকে ১০টার মধ্যে জেলখানা ঘাট এলাকায় যাত্রী পারাপারের একটি ট্রলার নদী পার হচ্ছিল। এসময় দ্রুতগতির একটি ফেরি এসে ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় ট্রলারটি মুহূর্তের মধ্যেই পানিতে তলিয়ে যায়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘাট এলাকায় নেমে আসে শোকের ছায়া। ট্রলারে থাকা অনেক যাত্রী সাঁতরে কোনোমতে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ রয়েছেন রাকিব।

নিখোঁজ রাকিবের মায়ের আহাজারিতে পুরো এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। কান্নায় ভেঙে পড়ে তিনি বারবার ছেলেকে ফিরে পাওয়ার জন্য আকুতি জানাচ্ছেন। স্বজনদের কান্না ও উৎকণ্ঠায় ঘাট এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।

দুর্ঘটনার পরপরই স্থানীয় জেলেরা ও নৌ-পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলকেও খবর দেওয়া হয়েছে। রাতভর নদীতে তল্লাশি চালানো হলেও আজ সকাল পর্যন্ত রাকিবের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নৌ-পুলিশের এক কর্মকর্তা জানান, “আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। নদীতে কারেন্ট বেশি থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। ডুবুরি দল কাজ করছে।

এলাকাবাসীর অভিযোগ, ফেরির বেপরোয়া চলাচল ও ট্রলারগুলোর ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নেওয়ার কারণেই প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত নিখোঁজ রাকিবকে উদ্ধার এবং ঘাটে নৌ-নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

নিখোঁজ রাকিবের পরিবার ও এলাকাবাসী সকলের কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ যেন রাকিবকে সুস্থভাবে
ফিরিয়ে দেন _আমীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com