
নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি: দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর পৃথক ০২টি বিশেষ অভিযানে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন এবং দিনাজপুর জেলার বিরল সীমান্তে যৌন উত্তেজক সিরাপ উদ্ধার
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।
এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ০১ সেপ্টেম্বর ২০২৬, রাত ০৮ টা ৩০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ফকিরগঞ্জ বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্ত পিলার ৩৪৩/২-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেলদহী নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ২৮৯৭ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ৩০ পিস ইনজেকশন উদ্ধার করা হয়।
এছাড়া গত ০১ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০টা ৫০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩১/৩-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাকুড়া নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৮৪ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়।
আটককৃত নেশাজাতীয় ট্যাবলেট, ইনজেকশন এবং যৌন উত্তেজক সিরাপ এর সর্বমোট সিজার মূল্য ৩,১৯,৪০০/- (তিন লক্ষ ঊনিশ হাজার চারশত) টাকা।
উদ্ধারকৃত নেশাজাতীয় ট্যাবলেট, ইনজেকশন এবং যৌন উত্তেজক সিরাপ এর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply