1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 7, 2026, 7:24 pm
Title :
দুই চোখে আলো নেই,তবুও মায়ের মুখে খাবার তুলে দিতে প্রতিদিন জীবনসংগ্রাম মোখলেছুরের কেরানীহাটে অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার নাসিরনগরে আব্দুল্লাহ শাহ (রহ.)-এর উরস সম্পন্ন, মাদক ও বাউল গান নিষিদ্ধ বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের ২ নং বাকশীমূল ইউনিয়ন কমিটি গঠিত-আহবায়ক মাও:মিজান,সদস্য সচিব:নুরুল কবির ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে পালংখালীবাসীকে বিএনপি নেতা অ্যাডভোকেট রেজাউল করিম রেজার শুভেচ্ছা ও ঐক্যের আহ্বান দিনাজপুর বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত দামুড়হুদায় সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মেম্বারের ইন্তেকাল ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত শেরপুরের মজনু মিয়া সিরাজগঞ্জ অটো টেম্পু ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৪ ডিসেম্বর – তফসিল ঘোষণা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মিসেস চামেলি আক্তার প্রিয়া

নড়াইলের ঐতিহাসিক বাঁধাঘাটে পর্যটনকেন্দ্র দখলের অভিযোগ, শিবলিঙ্গ স্থাপন নিয়ে স্থানীয়দের উদ্বেগ

Reporter Name
  • Update Time : Saturday, November 7, 2026
  • 76 Time View

মো তুহিন মোল্লা,নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থান বাঁধাঘাটে পর্যটনকেন্দ্রের জায়গা দখল করে শিবলিঙ্গ স্থাপনের অভিযোগ উঠেছে। চিত্রানদীর কোলঘেঁষে অবস্থিত ঐতিহ্যবাহী এই স্থানটি দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা আসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে বাঁধাঘাট সংলগ্ন এলাকায় একটি মন্দির নির্মাণ করা হয়। সে সময় স্থানীয়দের পক্ষ থেকে তেমন কোনো আপত্তি ছিল না। তবে অভিযোগ উঠেছে, পরবর্তীতে পর্যটনকেন্দ্রের মূল জায়গার একটি বড় অংশ দখল করে সেখানে শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে। এতে পর্যটকদের স্বাভাবিক চলাচল ও ঘোরাফেরায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে দাবি স্থানীয়দের।

স্থানীয়দের ভাষ্য, ঐতিহাসিক এই পর্যটনকেন্দ্রের সৌন্দর্য ও পরিবেশ রক্ষার স্বার্থে জায়গাটির সঠিক সীমানা নির্ধারণ করা জরুরি। ধর্মীয় স্থাপনার প্রতি সম্মান বজায় রেখেই পর্যটনকেন্দ্রের নির্ধারিত জায়গা সংরক্ষণের দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে স্থানীয়দের পক্ষ থেকে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো কার্যকর সমাধান পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর দাবি, প্রশাসনের উদ্যোগে সরেজমিন তদন্ত করে পর্যটনকেন্দ্রের সীমানা নির্ধারণ করা হোক এবং ঐতিহাসিক স্থানটির স্বাভাবিক পরিবেশ ও সৌন্দর্য ফিরিয়ে আনা হোক।

স্থানীয় সচেতন মহল মনে করেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে আলোচনার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান করা প্রয়োজন। কোনো ধর্মীয় সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত না দিয়ে ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

আমাদের প্রত্যাশা—ধর্মীয় সম্প্রীতি অটুট থাকুক, ঐতিহ্য রক্ষা পাক এবং বাঁধাঘাট ফিরে পাক তার স্বাভাবিক সৌন্দর্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com