
মোঃ ইয়াছিন আলী,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: আসন্ন সিরাজগঞ্জ জেলা অটো টেম্পু ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন ঘিরে শুরু হয়েছে আনুষ্ঠানিক কার্যক্রম। শ্রমিকদের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৪ ডিসেম্বর শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের ভেন্যু নির্ধারণ করা হয়েছে হাজী আহমেদ আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ।
শনিবার ৭ নভেম্বর সকাল ১০টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।
ঘোষিত তফসিল
১০ ও ১১ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ
১২ নভেম্বর মনোনয়নপত্র দাখিল
১৩ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই
১৪ নভেম্বর আপত্তি গ্রহণ, শুনানি ও নিষ্পত্তি
১৫ নভেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ
নির্বাচনী তফসিল ঘোষণা করেন সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এম এ ওহাব।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আলামিন খান জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ কমিটির সদস্য তোফায়েল আহমেদ মিলটন ও আব্দুল মজিদ পিয়ার সহ ১৫ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্য এবং শ্রমিক ইউনিয়নের সাধারণ ভোটাররা।
নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, শ্রমিক ইউনিয়নের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনই তাদের প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে সর্বস্তরের জনসাধারণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে।
কমিটির চেয়ারম্যান এম এ ওহাব বলেন, এই নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসবে। আমরা চাই প্রতিটি শ্রমিক ভাই নির্বিঘ্নে ভোট দিয়ে তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply