
আব্দুল হালিম, নিজস্ব প্রতিবেদক, রংপুর: প্রধানমন্ত্রীর ডাকা গ্রাম পুলিশের মহাসমাবেশে অংশ নিতে ঢাকায় গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন রংপুরের বদরগঞ্জ উপজেলার ১৫ নং লোহানীপাড়া ইউনিয়নের দফাদার জামশেদ আলী (৪৮)
৭ নভেম্বর ২০২৬ শনিবার সকাল ৯টা দিকে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডের প্রবেশপথে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সমাবেশে যোগ দেওয়ার আগমুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জামশেদ আলীর আকস্মিক মৃত্যুর খবরে তাঁর পরিবার, স্বজন, সহকর্মী এবং নিজ এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। আনন্দ ও উৎসাহ নিয়ে মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় যাওয়া মানুষটি আর জীবিত ফিরে আসবেন না—এমন খবর মেনে নিতে পারছেন না তাঁর সহকর্মী ও পরিচিতজনেরা।
জেলা ঘটনাস্থলে দায়িত্ব পালনরত বিমান বাহিনীর সদস্যরা দ্রুত এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে জরুরি ভিত্তিতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।##৭-১১-২০২৬
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply