1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 8, 2026, 8:18 pm

নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)

Reporter Name
  • Update Time : Sunday, November 8, 2026
  • 1 Time View

আবু নাঈম রিপন,নরসিংদী: নরসিংদীতে আলোচিত হত্যা,অস্ত্র, মাদক ও অপহরণসহ একাধিক মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী আবু লাল (৪০) গ্রুপের প্রধানকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) । এসময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করিতে সক্ষম হন। গ্রেফতারকৃত আবু লাল নরসিংদীর শহরের শালিধা এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে নরসিংদীর বিভিন্ন থানায় হত্যা,চাঁদা বাজি, অস্ত্র,মাদক ও অপহরণসহ ৬ টি মামলা চলমান রয়েছে বলে তিনি জানান। অদ্য ৭ নভেম্বর ২০২৬ ইং শনিবার দুপুরে নরসিংদী মডেল থানা প্রাঙ্গনে উপস্থিত সাংবাদিক দের কাছে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশিকুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেন। যানা যায় গত ২ অক্টোবর ২০২৬ ইং নরসিংদীর শহরের চৌয়ালা এলাকায় দুই গ্রুপের গোলাগুলিতে শহিদুল্লাহ ওরফে বাবু (২৮) নামে এক ব্যক্তি নিহত হওয়ার পর থেকেই উক্ত হত্যাকান্ডের প্রধান আসামি আবু লাল পলাতক ছিলেন। তাঁকে গ্রেফতারে জন্য পুলিশের একাধিক দল ছদ্মবেশে নরসিংদী,ব্রাহ্মণ বাড়িয়া ও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। পরবর্তীতে ৬ নভেম্বর ২০২৬ ইং শুক্রবার তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এর একটি দল হবিগঞ্জের মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করতে সক্ষম হন। পরে রাত পৌনে ১২ টায় তার দেওয়া তথ্য ও দেখানো মতে তার নিজ বসত ঘরের রান্নাঘরের সিলিংয়ের উপর থেকে তার ব্যবহৃত (ম্যাগজিনের ভিতর আট রাউন্ড গুলি ভর্তি) সক্রিয় একটি বিদেশি পিস্তল উদ্ধার করতে সক্ষম হন। নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ -আল-ফারুক এর দিকনির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয় এবং পুলিশের একাধিক দল অভিযানে অংশ নেন। গ্রেফতারকৃত আসামী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মামলার অন্য আসামিদেরকেও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে এবং জেলা পুলিশ সন্ত্রাস,মাদক,অস্ত্র ও গোষ্ঠীগত সহিংসতার বিরুদ্ধে
সহনশীলতা নীতিতে অবিচল এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com