1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 2, 2026, 6:45 pm
Title :
দক্ষিণ নাগরপুরে গণসংযোগ করলেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম *বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের কঠোর হুঁশিয়ারি*- *অপ-সাংবাদিকতা বন্ধ করুন, সাংবাদিকতার সম্মান রক্ষা করুন: সভাপতি মোঃ কুতুব উদ্দিন* বিএড কোর্সে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, বিপাকে শিক্ষার্থীরা আকমল আলীতে জুয়ার আস্তানায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৬ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক ৩ অভিযানে ১৪ কেজি আইস, বিদেশি মদ ও ৫ হাজার ইয়াবা জব্দ ৪২ বিজিবির অভিযানে ঠাকুরগাঁও পীরগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন উদ্ধার রামুতে ট্রাকের চেসিসের গোপন গাদামে মিলল ১ লাখ ৩৮ হাজার ইয়াবা, আটক ১ খুলনায় ফেরির ধাক্কায় ট্রলার ডুবি, নিখোঁজ যুবক রাকিব সত্য প্রকাশে বিশেষ অবদানে তাড়াইলের সাংবাদিক আমিনুলকে সম্মাননা কালীগঞ্জে স্টকে অতিরিক্ত সার মজুদ: দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

সত্য প্রকাশে বিশেষ অবদানে তাড়াইলের সাংবাদিক আমিনুলকে সম্মাননা

Reporter Name
  • Update Time : Wednesday, September 2, 2026
  • 1 Time View

এনামুল হক রাশেদীঃ সাংবাদিকতায় সত্য প্রকাশে বিশেষ অবদান রাখায় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাংবাদিক আমিনুল ইসলাম রিপনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
‘কালের নতুন সংবাদ’-এর ১১ বছরে পদার্পণ উপলক্ষে মঙ্গলবার কিশোরগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে আলোচনা সভা, কেক কাটা ও সেরা সাংবাদিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা সাংবাদিকদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
আমিনুল ইসলাম রিপন তাড়াইল উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)-এর তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সত্য প্রকাশে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেয়া হয়।
মঙ্গলবার সকাল ১১টায় অনুষ্ঠিত আলোচনা সভায় ‘কালের নতুন সংবাদ’-এর সম্পাদক খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক দিনকালের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আবু জাফর সালেহ মো. বাবুল।
এ সময় বক্তব্য রাখেন বিএনপি নেতা রুহুল হোসাইন, কিশোরগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ, জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন খান ছোটন, করিমগঞ্জ সরকারি কলেজের প্রভাষক রাজ্জাকুন্নেছা সুমী, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান সোহেল, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম ফকির মতি, সাপ্তাহিক শুরূক পত্রিকার সম্পাদক মো. ফজলুর রহমান, সাপ্তাহিক নবধারা বার্তার সম্পাদক শহিদুল ইসলাম পলাশ, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, তাড়াইল বিএমইউজের সভাপতি ছাদেকুর রহমান রতন এবং দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি আবু সালেহ বাবুল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাওর টাইমসের সম্পাদক মো. খায়রুল ইসলাম ভূঁইয়া, দৈনিক কিশোরগঞ্জের স্টাফ রিপোর্টার পলাশ, সাংবাদিক মাহবুব আলম নজরুল, মিজানুর রহমান শাহিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আজকের দর্পণের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান লিপন, বিটিএন বাংলার সম্পাদক ও কালের নতুন সংবাদ-এর নির্বাহী সম্পাদক অ্যাডভোকেট আসাউজ্জামান জুয়েল, দৈনিক আমার সংবাদের পাকুন্দিয়া প্রতিনিধি এম এ হান্নান, কালের নতুন সংবাদ-এর হোসেনপুর স্টাফ রিপোর্টার এস কে শাহিন নবাব, উপজেলা প্রতিনিধি সোহেল মিয়া, সাপ্তাহিক পূর্বধারার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম রিপন, দৈনিক নওরোজের তাড়াইল প্রতিনিধি মজিবুল হক চুন্নু, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সচিব ও তাড়াইল উপজেলা শাখার সভাপতি হাজী শহিদুল ইসলাম, কবি ও ছড়াকার সাদেক আহমেদ, দৈনিক সরেজমিন বার্তার জেলা প্রতিনিধি মো. আজিজুল হক ফাহিম, আমার সংবাদের জেলা প্রতিনিধি ইমরান হাসান এবং দৈনিক নিরপেক্ষ পত্রিকার জেলা প্রতিনিধি মিজানুর রহমান মিজান।
কালের নতুন সংবাদ পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন পত্রিকার বার্তা সম্পাদক সোহেল রানা, সহ-বার্তা সম্পাদক রিতু আক্তার, সহকারী সম্পাদক মাসুদ মিয়া, সহ-সম্পাদক রাকিব ভূঁইয়া, ব্যবস্থাপনা সম্পাদক গোলাম মোস্তফা শাহিন, নান্দাইল প্রতিনিধি আতাউর রহমান বাচ্চু, আতাউল হাসান দিনার ও মো. এমদাদ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালের নতুন সংবাদ পরিবারের পক্ষ থেকে বছরসেরা ও বিভিন্ন ক্যাটাগরিতে সেরা সাংবাদিকদের পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট আসাউজ্জামান জুয়েল, গাজীপুর প্রতিনিধি এমদাদুল হক, নেত্রকোণা প্রতিনিধি আলম খান, আতাউর রহমান বাচ্চু, জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক ও বিএমইউজের তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রিপন এবং বিএমইউজের হোসেনপুর শাখার সভাপতি এস কে শাহিন নবাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com