
মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় আন্তর্জাতিক দাতা সংস্থা ‘কাতার চ্যারিটি’র সহায়তায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবিকা উন্নয়নের লক্ষ্যে ভূট্টার আটা মিলের মেশিন এবং ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে মোট ২৩টি পরিবার ও ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে এসব উপকরণ তুলে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ৮টি ভূট্টার আটা তৈরির মিল মেশিন, ৮টি সাধারণ ট্রাইসাইকেল এবং ৭টি টুকটুক ট্রাইসাইকেল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণগুলো বিতরণ করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষকে স্বাবলম্বী করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। আন্তর্জাতিক দাতা সংস্থা কাতার চ্যারিটির এই উদ্যোগ সিংড়ার পিছিয়ে পড়া পরিবারগুলোর নিজস্ব কর্মসংস্থান ও স্থায়ী জীবিকা অর্জনে বড় ভূমিকা রাখবে।অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply