
মালিকুজ্জামান কাকা: প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করেছেন। আহ্বায়ক কমিটি তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে প্রেসক্লাব যশোর কার্যালয়ে আয়োজিত এক সভায় আহ্বায়ক কমিটির সদস্যরা নবনির্বাচিত নেতাদের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব বিনয় কৃষ্ণ মল্লিক, সদস্য ও সাবেক সম্পাদক আহসান কবীর, এম আইউব, আকরামুজ্জামানসহ সার্বিক নেতৃবৃন্দ।
এ সময় নব নির্বাচিত প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক নুর ইসলামসহ নবনির্বাচিত পরিষদের নেতাদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত সহসভাপতি আনোয়ারুল কবীর নান্টু ও সরোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটন, দফতর সম্পাদক তহীদ মনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম এবং সদস্য রফিকুল ইসলাম, গালিব হাসান পিল্টু, মুর্শিদুল আজিম হিরু, এসএম সোহেল ও তৌহিদ জামান উপস্থিত ছিলেন।
গত ১৯ সেপ্টেম্বর প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের নির্বাচন ও সাধারণ সভা আয়োজনের জন্য গঠিত আহ্বায়ক কমিটি এ নির্বাচনের আয়োজন করে। নির্বাচনে ১২১ জন ভোটারের মধ্যে ১১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়। গঠনতন্ত্র অনুযায়ী নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply