1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 29, 2026, 3:34 pm
Title :
যশোর শামস উল হুদা মাঠে ফুটবল ও স্বপ্ন পাঠশালা মিঠাপুকুরে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২-এ সৎ বাবার হাতে শিশুর করুণ মৃত্যু কালীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন: সাম্য ও মানবতার সমাজ গড়ার আহ্বান এমপি মিলনের রাসিকে ‘আওয়ামী লীগ ঘনিষ্ঠ’ ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ-বিল নিয়ে বিস্ফোরক অভিযোগ দোয়ারাবাজারে ফুটবল কল্যাণ সমিতি গঠন কক্সবাজার উখিয়ায় এক লাখ ইয়াবাসহ দুইজন আটক প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস ১ অক্টোবর বৃহস্পতিবার ময়মনসিংহের ৩৩ নম্বর ওয়ার্ডে জমি বিরোধে হামলার অভিযোগ, আহত ৩ সাপের কামড়ে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধার নারীর মৃত্যু

প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস ১ অক্টোবর বৃহস্পতিবার

Reporter Name
  • Update Time : Tuesday, September 29, 2026
  • 1 Time View

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক ও কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে আগামী ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী ছন্দারিয়া গ্রামে শিল্পীর বাস্তুভিটায় দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, কর্মসূচির শুরুতে বিনয়বাঁশী জলদাসের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং তাঁর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি ও মাল্যদান করা হবে। পরে বিকেল থেকে পর্যায়ক্রমে উদ্বোধনী ঢোলবাদন, সংগীতানুষ্ঠান, জন্মদিনের কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানসূচি অনুযায়ী, বিকেল ৩টায় উদ্বোধনী ঢোলবাদন পরিবেশন করবে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী। বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে সংগীতানুষ্ঠান। ৪টা ৪০ মিনিটে জন্মদিনের কেক কাটা এবং বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা।

এছাড়া সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ টেলিভিশন ও চট্টগ্রাম বেতার কেন্দ্রের তালিকাভুক্ত শিল্পী বিধান দাস একক সংগীত পরিবেশন করবেন। পরে সন্ধ্যা ৭টায় বিভিন্ন শিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়, বিনয়বাঁশী জলদাস ছিলেন উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক ও লোকশিল্পী। তাঁর অনন্য শিল্পসাধনা এবং লোকসংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদানকে স্মরণ করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে তাঁর শিল্প-ঐতিহ্য ও সাংস্কৃতিক উত্তরাধিকার তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক ঢোল বাদক ও বিনয়বাঁশী জলদাস এর সুযোগ্য পুত্র বাবুল জলদাস, সংগঠনের সভাপতি রানু মজুমদার, প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক বিপ্লব জলদাস এর পক্ষ থেকে শিল্পী, সংস্কৃতিকর্মী, সংগঠক, সুধীজন ও সর্বস্তরের সংস্কৃতিপ্রেমীদের অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com