
গীতি গমন চন্দ্র রায় গীতি, স্টাফ রিপোর্টার: ২৬ সেপ্টেম্বর শনিবার ২০২৬ খ্রিস্টাব্দ ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন করেন ঠাকুরগাঁও জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন। পুলিশ কোর্ট প্রাঙ্গণে উপস্থিত হলে কোর্ট পুলিশ ইন্সপেক্টর, ঠাকুরগাঁও পুলিশ সুপার মহোদয়কে সালামী প্রদানপূর্বক শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে পুলিশ সুপার মোঃবেলাল হোসেন কোর্টে কর্মরত সকল অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি জনগণকে সেবা প্রদানে আন্তরিকতা, জনগণের প্রতি সৌজন্য ও সদাচরণ বজায় রাখা এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।পরিদর্শনকালে পুলিশ সুপার, মালখানা, হাজতখানাসহ পুলিশ কোর্টের গুরুত্বপূর্ণ দপ্তর ও কার্যক্রম পরিদর্শন করেন। তিনি দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা, শৃঙ্খলা, জবাবদিহিতা ও কার্যকারিতা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আলমগীর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব প্রকৃতি ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), ঠাকুরগাঁও, কোর্ট পুলিশ পরিদর্শক, ঠাকুরগাঁও এবং পুলিশ কোর্টে কর্মরত সকল অফিসার ও ফোর্সবৃন্দ মিডিয়া সেল উপস্থিত ছিলেন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply