1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 28, 2026, 12:34 am
Title :
নাগরপুর বাজারে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শনে এমপি রবিউল আওয়াল লাভলু, ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস কুমিল্লা ‎​বুড়িচং উপজেলার ময়নামতিতে সরকারি নির্দেশে দোকান সরাতে গিয়ে দ্বন্দ্ব, বাড়িঘর ভাঙচুর মা-ছেলে আহত; থানায় অভিযোগ গাইবান্ধায় রাস্তা অবরোধ করে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মানববন্ধন চুরির অপবাদে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে খাবার তুলে দিল মেয়ে; মুক্ত হলেন বাবা সিরাজগঞ্জের বেলকুচিতে অস্ত্রসহ পিতা-পুত্র আটক বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে চোরের বিচার হোক, বাবাকে নয়—মেয়ের ভালোবাসায় থেমে গেল জনতার হাত আশুগঞ্জে চাচার ঘর থেকে অচেতন অবস্থায় ভাতিজী উদ্ধার, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু নাসিরনগরে বহুল প্রতীক্ষিত ফোর লেন সড়কের কাজের উদ্বোধন সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের শিক্ষার অধিকার নিয়ে গণশুনানি

সিরাজগঞ্জের বেলকুচিতে অস্ত্রসহ পিতা-পুত্র আটক

Reporter Name
  • Update Time : Sunday, September 27, 2026
  • 8 Time View

মোঃ ইয়াছিন আলী, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে বিদেশি পিস্তল, গুলির খোসা, ম্যাগাজিন ও ইলেকট্রিক শক লাইটসহ পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর ভূমি অফিসসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—রাজাপুর গ্রামের জেলহক (৫২) ও তাঁর ছেলে নাসির (২৮)।
রোববার বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শহিদুল ইসলাম।
পুলিশ জানায়, জমি-সংক্রান্ত বিরোধের জেরে রাজাপুর ভূমি অফিসের পাশে গুলি ছোড়ার খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি গুলির খোসা, একটি ম্যাগাজিন ও দুটি ইলেকট্রিক শক লাইট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে পিতা-পুত্রকে আটক করা হয়।
সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্তে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।
সংবাদ সম্মেলনে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, ওসি (তদন্ত) জহুরুল ইসলামসহ পুলিশের সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com