1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 28, 2026, 12:33 am
Title :
নাগরপুর বাজারে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শনে এমপি রবিউল আওয়াল লাভলু, ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস কুমিল্লা ‎​বুড়িচং উপজেলার ময়নামতিতে সরকারি নির্দেশে দোকান সরাতে গিয়ে দ্বন্দ্ব, বাড়িঘর ভাঙচুর মা-ছেলে আহত; থানায় অভিযোগ গাইবান্ধায় রাস্তা অবরোধ করে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মানববন্ধন চুরির অপবাদে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে খাবার তুলে দিল মেয়ে; মুক্ত হলেন বাবা সিরাজগঞ্জের বেলকুচিতে অস্ত্রসহ পিতা-পুত্র আটক বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে চোরের বিচার হোক, বাবাকে নয়—মেয়ের ভালোবাসায় থেমে গেল জনতার হাত আশুগঞ্জে চাচার ঘর থেকে অচেতন অবস্থায় ভাতিজী উদ্ধার, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু নাসিরনগরে বহুল প্রতীক্ষিত ফোর লেন সড়কের কাজের উদ্বোধন সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের শিক্ষার অধিকার নিয়ে গণশুনানি

গাইবান্ধায় রাস্তা অবরোধ করে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মানববন্ধন

Reporter Name
  • Update Time : Sunday, September 27, 2026
  • 0 Time View

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর গুরুমাতা মৌ হিজড়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং হয়রানি ও জীবননাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠী উন্নয়ন সংস্থা, গাইবান্ধা জেলা-এর উদ্যোগে স্থানীয় তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সদস্যরা এ কর্মসূচির আয়োজন করেন। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক সদস্য ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রংপুর সদর থানার রানা ওরফে রানী হিজড়া গাইবান্ধার তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর গুরুমাতা মৌ হিজড়া ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে হয়রানিমূলক ও ভিত্তিহীন মামলা দায়ের করেছেন। একই সঙ্গে স্থানীয় তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো এবং জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগও করেন তারা।
বক্তারা অবিলম্বে মৌ হিজড়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং রানা ওরফে রানীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
পরে বিক্ষোভকারীরা গাইবান্ধা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এরপর গানাসাসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে কর্মসূচিতে অংশ নেওয়া নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তব্য শেষে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শেষ হয়।
এ বিষয়ে রানা ওরফে রানী হিজড়ার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com