1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 28, 2026, 12:03 pm
Title :
নাগরপুর বাজার পরিচ্ছন্ন রাখতে বণিক সমিতির বিশেষ অভিযান আগে নিরপেক্ষ তদন্ত, পরে গ্রেপ্তার বা পরোয়ানা—সাংবাদিক সমাজের ঐক্যের আহ্বান নাগরপুর বাজারে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শনে এমপি রবিউল আওয়াল লাভলু, ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস কুমিল্লা ‎​বুড়িচং উপজেলার ময়নামতিতে সরকারি নির্দেশে দোকান সরাতে গিয়ে দ্বন্দ্ব, বাড়িঘর ভাঙচুর মা-ছেলে আহত; থানায় অভিযোগ গাইবান্ধায় রাস্তা অবরোধ করে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মানববন্ধন চুরির অপবাদে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে খাবার তুলে দিল মেয়ে; মুক্ত হলেন বাবা সিরাজগঞ্জের বেলকুচিতে অস্ত্রসহ পিতা-পুত্র আটক বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে চোরের বিচার হোক, বাবাকে নয়—মেয়ের ভালোবাসায় থেমে গেল জনতার হাত আশুগঞ্জে চাচার ঘর থেকে অচেতন অবস্থায় ভাতিজী উদ্ধার, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের শিক্ষার অধিকার নিয়ে গণশুনানি

Reporter Name
  • Update Time : Sunday, September 27, 2026
  • 7 Time View

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতকরণ এবং সেবাদানকারী প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের মধ্যে সরাসরি মতবিনিময়ের লক্ষ্যে ‘পাবলিক হিয়ারিং’ (গণশুনানি) অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পল্লী কল্যাণ শিক্ষা সোসাইটি’ (পিকেএসএস)-এর উদ্যোগে এ গণশুনানির আয়োজন করা হয়।

পিকেএসএস-এর নির্বাহী পরিচালক ডেইজি আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের শিক্ষার মূলধারায় যুক্ত রাখা এবং তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাখা, ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু দাউদ এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার শামসুজ্জামান।

গণশুনানিতে বক্তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঝরে পড়া রোধ এবং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন।এ সময় এলাকার ভুক্তভোগী ও সাধারণ জনগণ সেবাদানকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কাছে তাদের নানা সমস্যা, প্রত্যাশা ও দাবি তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জনগণের উত্থাপিত বিভিন্ন বিষয় শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com