1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 28, 2026, 12:33 am
Title :
নাগরপুর বাজারে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শনে এমপি রবিউল আওয়াল লাভলু, ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস কুমিল্লা ‎​বুড়িচং উপজেলার ময়নামতিতে সরকারি নির্দেশে দোকান সরাতে গিয়ে দ্বন্দ্ব, বাড়িঘর ভাঙচুর মা-ছেলে আহত; থানায় অভিযোগ গাইবান্ধায় রাস্তা অবরোধ করে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মানববন্ধন চুরির অপবাদে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে খাবার তুলে দিল মেয়ে; মুক্ত হলেন বাবা সিরাজগঞ্জের বেলকুচিতে অস্ত্রসহ পিতা-পুত্র আটক বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে চোরের বিচার হোক, বাবাকে নয়—মেয়ের ভালোবাসায় থেমে গেল জনতার হাত আশুগঞ্জে চাচার ঘর থেকে অচেতন অবস্থায় ভাতিজী উদ্ধার, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু নাসিরনগরে বহুল প্রতীক্ষিত ফোর লেন সড়কের কাজের উদ্বোধন সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের শিক্ষার অধিকার নিয়ে গণশুনানি

নাগরপুর বাজারে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শনে এমপি রবিউল আওয়াল লাভলু, ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস

Reporter Name
  • Update Time : Sunday, September 27, 2026
  • 12 Time View

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত টাঙ্গাইলের নাগরপুর বাজারের ইয়াসিন মার্কেট পরিদর্শন করেছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য জননেতা মো. রবিউল আওয়াল লাভলু।

আজ ২৭ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় তিনি ক্ষতিগ্রস্ত ইয়াসিন মার্কেটটি ঘুরে দেখেন এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইয়াসিন মার্কেটের স্বত্বাধিকারী জাকির হোসেন কুসুম ও পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন।

এসময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অগ্নিকাণ্ডে তাদের ক্ষয়ক্ষতি ও দুর্ভোগের কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কথা মনোযোগ দিয়ে শোনেন।

পরে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করেন এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা মোকাবিলায় সংশ্লিষ্টদের আরও সতর্ক ও কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে নাগরপুর বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নাগরপুর বাজারের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com