
মোঃ ইয়াছিন আলী,সিরাজগঞ্জ: সাধারণ মানুষের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক।
আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব
মোঃ আমিনুল ইসলাম।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ তাদের ব্যক্তিগত ও সামাজিক সমস্যা, অভিযোগ সরাসরি তুলে ধরেন।
জনগণের কথা মনোযোগ দিয়ে শুনে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাৎক্ষণিক নির্দেশ দেন তিনি।
বিশেষ করে কয়েকজন সুবিধাবঞ্চিত ব্যক্তির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে জেলা প্রশাসকের উদ্যোগে তাদেরকে দ্রুত আর্থিক সহায়তা প্রদান করা হয়।
উপস্থিত জনসাধারণ বলেন, এ ধরণের গণশুনানির মাধ্যমে তারা খুব সহজে প্রশাসনের কাছে তাদের কথা পৌঁছাতে পারছেন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply