
কামরুল ইসলাম: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুরে পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে এক সাংবাদিকের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
অভিযোগ সূত্রে জানা যায়, বাহারছড়া ইউনিয়নের শিলখালী মৌজার ৩২৫ নম্বর খতিয়ানের ৩৩ নম্বর দাগে ২০ শতক জমি প্রায় ৩১ বছর আগে হাজি ইন্না আমীনের পুত্র আজিজুল ইসলামের কাছ থেকে নগদ টাকায় ক্রয় করেন সাংবাদিক আনোয়ার হোসেনের দাদি। পরবর্তীতে তার মৃত্যুর পর ওয়ারিশদের কাছ থেকে ওই জমি ক্রয় করেন সাংবাদিক আনোয়ার হোসেন। জমিটির সৃজিত খতিয়ান নম্বর ২৫-৫৫-২৮ বলে দাবি করেছেন তিনি।
সাংবাদিক আনোয়ারের অভিযোগ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের উত্তর পাশে জমিটির বর্তমান বাজারমূল্য বেশি হওয়ায় পুলিশ ইন্সপেক্টর নজরুল ইসলাম, তার ভাই ও চাচাতো ভাইয়েরা মিলে ওই জমির প্রায় ১৩ শতক জোরপূর্বক দখলে নিয়েছেন।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তবে জমির মালিকানা ও দখল নিয়ে উভয় পক্ষের বক্তব্য এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ ঘটনায় গত ১৭ জুন কক্সবাজার সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইন্সপেক্টর নজরুল ইসলামকে প্রধান আসামি করে মোট আটজনের বিরুদ্ধে সিআর মামলা দায়ের করে।
সাংবাদিক আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, মামলা দায়েরের পর থেকেই তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। স্বাক্ষীদের ডেকে নিয়ে বিভিন্ন ধরনের মামলা হামলার হুমকি প্রদান করা হচ্ছে।তিনি বিষয়টির সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দখল হয়ে যাওয়া জমি পুনরুদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
একই সঙ্গে তিনি সাংবাদিক সমাজ ও প্রশাসনের সংশ্লিষ্টদের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply