1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 25, 2026, 7:53 pm
Title :
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নাগরপুরে বিএনপির সমাবেশ ও মিছিল ক্যান্সারে আক্রান্ত বাবার মাথায় হাত রেখে দুই সন্তানের দোয়া নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুনে পুড়ানোর মামলার প্রধান আসামী সহ গ্ৰেফতার ২ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক নতুন স্বপ্ন, নতুন প্রত্যয়ে সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা পীরযাত্রাপুর ইউনিয়নের জনগণের প্রত্যাশা, চেয়ারম্যান হিসেবে খোকন ভূঁইয়া জোছনা ও প্রিয়া প্রেমের দুটি অশ্রুসিক্ত পাতা ঢাবিতে ভর্তি হয়েও অর্থাভাবে গ্রামে ফিরলেন কুষ্টিয়ার মেধাবী ছাত্র আলামিন

নতুন স্বপ্ন, নতুন প্রত্যয়ে সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস

কাজী মোস্তফা রুমি
  • Update Time : Thursday, September 24, 2026
  • 16 Time View

কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বনিক।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাবেক দুই ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নূর হোসেন মিঞা ও মোঃ শফিকুল ইসলাম সবুজ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও লিখন বনিক নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন- মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চমাধ্যমিকে পদার্পণ জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়ের স্বপ্ন, কৌতূহল ও মেধাকে সঠিকভাবে কাজে লাগিয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল আউয়াল শিক্ষার্থীদের কলেজের নিয়ম-শৃঙ্খলা মেনে মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধিসহ একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com