1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 1, 2026, 2:52 pm
Title :
শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত রংপুরে প্রত্যেক এমপি’র জন্য ৫০ কোটি করে ১৬৫০ কোটি টাকা বরাদ্দ করেছেন বিএনপি সরকার- রংপুরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের উন্নয়নের রূপকার সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম ‘লুৎফুজ্জামান বাবর হাসিমুখে বলেন বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতিতে বুড়িচংয়ে ১,৭৭৮ কৃষক পেলেন প্রণোদনা বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন  ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় কৃষক কার্ড’ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ -এমপি মিলন নাগরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে এমপি রবিউল আওয়াল লাভলু, কৃতজ্ঞতা জানালেন গোলাম মোস্তফা গোলাম নাগরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে এমপি রবিউল আওয়াল লাভলু -১ লাখ টাকার সহায়তা চেক হস্তান্তর

নাগরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে এমপি রবিউল আওয়াল লাভলু, কৃতজ্ঞতা জানালেন গোলাম মোস্তফা গোলাম

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • Update Time : Thursday, October 1, 2026
  • 14 Time View

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর বাজারে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে আর্থিক সহযোগিতা করায় স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক এবং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর নিজস্ব তহবিল থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইয়াসিন মার্কেটের স্বত্বাধিকারী জাকির হোসেন কুসুমকে এক লাখ টাকা অনুদান দেওয়া হয়।

এ সহযোগিতার জন্য এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম বলেন- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর কঠিন সময়ে পাশে দাঁড়িয়ে সংসদ সদস্য যে মানবিকতার পরিচয় দিয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। ব্যবসায়ীদের দুর্দিনে এমন সহযোগিতা তাদের ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, নাগরপুর বাজারের ব্যবসায়ীদের যেকোনো সংকট ও দুর্যোগে পাশে থাকার প্রত্যয় নিয়ে বণিক সমিতি কাজ করে যাচ্ছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়ানোর জন্য সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

গোলাম মোস্তফা গোলাম আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও নাগরপুরের ব্যবসায়ী ও সাধারণ মানুষের যেকোনো সংকটময় মুহূর্তে জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com