1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 10, 2026, 3:42 am
Title :
পালংখালীতে মাদক ও সার চোরাচালান রোধে ‘প্রত্যয়’-এর সচেতনতামূলক কর্মসূচি বুড়িচংয়ে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা আবু নাছের মুন্সী কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: চট্টগ্রাম থেকে সিএনজিচালক সুমন গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: চট্টগ্রাম থেকে সিএনজিচালক সুমন গ্রেপ্তার টেকনাফ পৌরভবন মিডল পয়েন্টে স্থাপনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি চট্টগ্রামে গীতামৃতম সংঘের‘প্রস্ফুটন’২৬’অনুষ্ঠিত বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগে জোবায়ের গ্রেপ্তার, কারাগারে প্রেরন করা হয়েছে বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার,সেরা ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার যশোরে ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণ রাতের আঁধারে কৃষকের স্বপ্ন ছাই ফলন্ত কফি গাছ কেটে ফেলে তছনছ

পালংখালীতে মাদক ও সার চোরাচালান রোধে ‘প্রত্যয়’-এর সচেতনতামূলক কর্মসূচি

মোঃ হারুন অর রশিদ
  • Update Time : Friday, October 9, 2026
  • 14 Time View

মোঃ হারুন অর রশিদ, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া উপজেলার সীমান্তবর্তী পালংখালীতে মাদক, সার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য চোরাচালান প্রতিরোধ এবং সামাজিক অবক্ষয় রোধে গণসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘প্রত্যয়’।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে পালংখালী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি পালন করা হয়।

সীমান্তবর্তী এলাকায় ইয়াবার অবৈধ কারবার প্রতিরোধ, কৃষকদের জন্য বরাদ্দকৃত ভর্তুকির সার চোরাচালান বন্ধ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন ‘প্রত্যয়’ সংগঠনের সভাপতি ফায়েজ, সহসভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আশেক ইলাহি রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াবুল হক, সদস্য মাওলানা ওমর ফারুক, পালংখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিদুওয়ান ফারাবী ও যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক শামীমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মসূচিতে বক্তারা বলেন, ইয়াবার বিস্তার যুবসমাজ ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে। অন্যদিকে, কৃষকদের জন্য সরকারিভাবে ভর্তুকি দেওয়া সার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য চোরাচালানের মাধ্যমে সীমান্তের ওপারে চলে যাওয়ার অভিযোগ রয়েছে। এতে স্থানীয় কৃষকেরা সময়মতো প্রয়োজনীয় সার পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন এবং আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।

বক্তারা আরও বলেন, এ ধরনের অবৈধ কার্যক্রম অব্যাহত থাকলে এলাকায় কৃত্রিম সারসংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, যা কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই মাদক ও চোরাচালান প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সময় সংগঠনটির পক্ষ থেকে সীমান্ত এলাকায় সন্দেহজনক কর্মকাণ্ড, অবৈধ কেনাবেচা কিংবা বস্তাভর্তি মালামাল আনা-নেওয়ার বিষয়ে তথ্য পাওয়া গেলে তা স্থানীয় প্রশাসন অথবা ‘প্রত্যয়’ সংগঠনকে জানানোর জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার আশ্বাসও দেওয়া হয়।

পাশাপাশি ইয়াবা কারবার ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তি এবং এসব কর্মকাণ্ডে আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

‘কৃষকের সার ও তরুণের ভবিষ্যৎ রক্ষা করতে চোরাচালান ও মাদকমুক্ত সমাজ গড়ুন’—এই স্লোগানকে সামনে রেখে নিরাপদ, সচেতন ও মাদকমুক্ত পালংখালী গড়ে তুলতে সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে ‘প্রত্যয়’ সংগঠন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com