
নিজস্ব প্রতিবেদক: বাবলু বড়ুয়া
বৌদ্ধ সম্প্রদায়ের পবিত্র ‘শুভ প্রবারণা পূর্ণিমা’ উৎসব যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা আর্থিক অনুদান দিয়েছে সরকার।
গত বুধবার (৭ অক্টোবর ২০২৬) মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি আনুষ্ঠানিকভাবে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন।
অনুদান প্রদান অনুষ্ঠানটির সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বাবু বিজন কান্তি সরকার।
অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষে উপস্থিত ছিলেন ট্রাস্টি বাবু সুশীল বড়ুয়া, ট্রাস্টি বাবু পার্থ প্রতিম বড়ুয়া অপু, ট্রাস্টি মিং সোমাউ এবং ট্রাস্টের সচিব বাবু জয়দত্ত বড়ুয়া।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। এ উপলক্ষে সরকারের দেওয়া এই আর্থিক সহায়তা ধর্মীয় অনুষ্ঠান আয়োজন, পূজা-অর্চনা ও বিভিন্ন কর্মসূচি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং ধর্মীয় উৎসবগুলো যথাযথ মর্যাদায় পালনের ক্ষেত্রে সরকারের এই উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
ফটো চিত্রে: আপোষ জয়ধর
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply