
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাইশানা এলাকায় পবিত্র জুমার নামাজ আদায় শেষে স্থানীয়দের সঙ্গে গণসংযোগ ও তবারক বিতরণ করেছেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক, নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম।
আজ শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজ শেষে তিনি পাইশানা এলাকার মুসল্লি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
পরে স্থানীয়দের মাঝে তবারক বিতরণ করেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম।
এ সময় তিনি এলাকার মানুষের পাশে থেকে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
গণসংযোগকালে নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক কমন রুম বিষয়ক সম্পাদক, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ, সাবেক ছাত্রদল নেতা ইমরান হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply