
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুরে দপ্তিয়র ইউনিয়নের কদিম কাকনা এলাকাবাসীর উদ্যোগে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা হা-ডু-ডু’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২ অক্টোবর) বিকেলে দপ্তিয়র ইউনিয়নের কদিম কাকনা মাদরাসা মাঠে উৎসবমুখর পরিবেশে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে সকাল থেকেই স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিকেলে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ প্রাণচঞ্চল হয়ে ওঠে।
দপ্তিয়র ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন দক্ষিণ নাগরপুরের কৃতিসন্তান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জননেতা মোঃ আতিকুর রহমান আতিক।
উক্ত ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দপ্তিয়র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল আক্তার, সহ-সভাপতি মো. জিল্লুর রহিম এবং দপ্তিয়র ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম নবী।

খেলা দেখতে কদিম কাকনা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী মানুষ মাঠে জড়ো হন। খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই এবং দর্শকদের উচ্ছ্বাসে ফাইনাল খেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করা এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
বিশেষভাবে উল্লেখ্য, উক্ত খেলায় বলরামপুর একাদশ ও বাদেভুগোলহাট একাদশ অংশগ্রহণ করে বলরামপুর একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে খেলার আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়।

ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply