1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 2, 2026, 4:40 pm
Title :
নাগরপুরে ঐতিহ্যবাহী হা-ডু-ডু ফাইনাল খেলা অনুষ্ঠিত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নাগরপুর পাইশানায় জুমার নামাজ শেষে গণসংযোগ ও তবারক বিতরণ করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম কাজীয়াটি জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে ওসি মোহনগঞ্জের সচেতনতামূলক মতবিনিময় রাড্ডা-কাণ্ডের পর এমপি পদত্যাগ: কে এই ফেরদৌসী আহমেদ মিষ্টি? ধুনটে উদ্বোধনী ক্লাস ও দোয়া মাহফিলের মাধ্যমে আজাদ শিল্পীগোষ্ঠীর পথচলা শুরু কালারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় গোলাম মাহমুদ আজম চান দোয়া ও সমার্থন সুনামগঞ্জের দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে মারধোরের মুখে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ঢোলের জাদুকর বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস পালিত কালিয়াকৈরে মশার উপদ্রব চরমে, ডেঙ্গু আতঙ্কে পৌরবাসী আমবাগে লিজেন্ডারি ক্রিকেট লীগের মেগা ফাইনাল অনুষ্ঠিত

কালারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় গোলাম মাহমুদ আজম চান দোয়া ও সমার্থন

Reporter Name
  • Update Time : Friday, October 2, 2026
  • 3 Time View

ইফতিয়াজ সুমন, স্টাফ রিপোর্টার: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ছাতক উপজেলার ৪ নং কালারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিশিষ্ট সমাজসেবক গোলাম মাহমুদ আজম।দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততা,সমাজসেবা মূলক দায়িত্ব পালন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সুসম্পর্কের কারণে তিনি ইতোমধ্যে স্থানীয়ভাবে একজন আলোচিত ও শক্তিশালী প্রার্থী হিসেবে পরিচিতি পেয়েছেন বলে জানান এলাকাবাসী। শিক্ষাজীবন থেকেই কালারুকার মানুষের কাছে একজন মেধাবী মুখ হিসেবে পরিচিত ছিলেন গোলাম মাহমুদ আজম। তিনি হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি ও জাতীয়তাবাদী পেশাজীবী দল সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ফ্রান্স এর আহবায়ক জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলার সাবেক যুগ্ম সম্পাদক হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে।

তিনি শিক্ষা বিস্তার ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ গঠনে তাঁর আগ্রহের কারণে তিনি এলাকায় একজন পরিচিত মুখ। রাজনৈতিক জীবনেও রয়েছে তাঁর দীর্ঘ পথচলা।। দীর্ঘ বছরের বিএনপির রাজনৈতিক পথচলায় তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। সাম্প্রতিক জুলাই আন্দোলনেও তাঁর সক্রিয় ভূমিকা ছিল বলে তাঁর রাজনৈতিক সহযোদ্ধারা উল্লেখ করেন। রাজনীতির পাশাপাশি খেলাধুলার প্রতিও তাঁর রয়েছে বিশেষ আগ্রহ। তিনি তরুণদের খেলাধুলায় উৎসাহিত করে আসছেন এবং নতুন প্রজন্মের কাছে একজন পরিচিত ও জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর সঙ্গে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষের রয়েছে দীর্ঘদিনের যোগাযোগ। বর্তমান তিনি বিভিন্ন হাটবাজারে ভোটারদের সাথে দেখা করে দোয়া ও সমার্থন চান, এবং সারাও পান ভোটারদের কাছে।

স্থানীয়দের মতে, গোলাম মাহমুদ আজম অন্যতম বড় শক্তি হলো মানুষের সঙ্গে তাঁর সহজ ও আন্তরিক সম্পর্ক। সকল ধর্ম, শ্রেণি ও পেশার মানুষের কাছে গ্রহণযোগ্য একজন গুণী ব্যক্তি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে কালারুকা পরিচিত। দল-মত ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে কালারুকা ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। চেয়ারম্যান নির্বাচিত হলে তাঁর অগ্রাধিকার থাকবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, তরুণদের জন্য খেলাধুলার সুযোগ বৃদ্ধি, নাগরিক সেবা সহজীকরণ এবং ইউনিয়নের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার কথাও তিনি তুলে ধরেছেন।

তিনি আরো বলেন, মানুষের ভালোবাসা ও আস্থা তাঁর সবচেয়ে বড় শক্তি। চেয়ারম্যানের দায়িত্ব পেলে দল-মত, ধর্ম-বর্ণ ও শ্রেণি-পেশার ভেদাভেদ না করে কালারুকা ইউনিয়নের প্রতিটি মানুষের জন্য কাজ করতে চান তিনি। তাঁর লক্ষ্য একটি উন্নত, আধুনিক, শিক্ষাবান্ধব ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলা। তিনি এ পথচলায় কালারুকা ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা, আস্থা ও সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com