1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 3, 2026, 2:16 pm
Title :
দোয়ারাবাজারে বোগলাবাজার ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আবুল হোসেনের মতবিনিময় সভা কুমিল্লায় যাত্রা শুরু করল ‘কুমিল্লা ব্লক এন্ড কনস্ট্রাকশন’, লক্ষ্য পরিবেশবান্ধব ও টেকসই নির্মাণ সিংড়ায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প বুড়িচংয়ে ৩৮০ পিস ইয়াবাসহ যুবক আটক নাগরপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সরকারি যদুনাথ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসিরনগরে অটোচালক হত্যাঃ মোবাইল উদ্ধারে হত্যার রহস্য উদঘাটন সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ১৩ বছরের কিশোর গ্রেপ্তার নলডাঙ্গায় জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী রবিনের নির্বাচনী গণসংযোগ নাগরপুরে ঐতিহ্যবাহী হা-ডু-ডু ফাইনাল খেলা অনুষ্ঠিত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা মোঃ আতিকুর রহমান আতিক

নাগরপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সরকারি যদুনাথ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কাজী মোস্তফা রুমি
  • Update Time : Saturday, October 3, 2026
  • 11 Time View

কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬ এবং সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক ও উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা শফিকুল ইসলাম সবুজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখার সভাপতি ও নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফিনা আক্তার মিতালি।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজ।

উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আউয়াল। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখার উপদেষ্টা মীর ওবায়েদ হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য কামনা করেন। পাশাপাশি দীর্ঘদিন শিক্ষা ক্ষেত্রে দায়িত্ব পালন শেষে বিদায় নেওয়া প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজের কর্মজীবনের বিভিন্ন অবদানের কথা স্মরণ করে তাঁর প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানান।

এ সময় বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগঠনের অন্তর্ভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিদায়ী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com