
মোঃ রবিউল ইসলাম
নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গায় “উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয় ” এই প্রতিপাদ্যে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ পালন পালন করা হয়েছে। নলডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নলডাঙ্গা পৌর প্রশাসক শামীম হোসেন।
সভাপতি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকার উৎপাদন, উদ্ভাবন ও প্রযুক্তি খাতে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি আরো বলেন, আমাদের ভবিষ্যত প্রজন্মকে উৎপাদন, উদ্ভাবন ও প্রযুক্তির ব্যবহারে জ্ঞান অর্জন করতে হবে। বর্তমান বিশ্বে উৎপাদন, উদ্ভাবন ও প্রযুক্তির জ্ঞান অর্জন ছাড়া টিকে থাকা অসম্ভব।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা পৌরসভার সাবেক প্রশাসক বিএনপি নেতা এম এ হাফিজ, নলডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম আবু তাহের, নলডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার গোলাম মোস্তফা, সমাজ সেবক আলহাজ্ব ইয়াচিন উর রহমান, নলডাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু জাফর মাষ্টার, নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম জহুরুল ইসলাম প্রমূখ।
মোঃ রবিউল ইসলাম
নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধি
নলডাঙ্গা পৌর বাজার, নাটোর
মোবাঃ ০১৭২১-৯৫৫৬৮১
তাং ৩ অক্টোবর ২০২৬।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply