
মুহাম্মদ রকিবুল হাসান রনি ( কুমিল্লা): পরিবেশবান্ধব, টেকসই ও মজবুত নির্মাণসামগ্রী সরবরাহের প্রত্যয় নিয়ে কুমিল্লায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন প্রতিষ্ঠান ‘কুমিল্লা ব্লক এন্ড কনস্ট্রাকশন (CBC)’।
গত শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টায় কুমিল্লার বুধইর চৌমুহনী, অলিপুর রোড, ক্যান্টনমেন্ট এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সফলতা, সমৃদ্ধি ও সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিষ্ঠানের উদ্যোক্তা, ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
বর্তমান সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে অবকাঠামো নির্মাণের গুরুত্ব বাড়ছে। এ বিষয়টি গুরুত্ব দিয়ে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহারকে উৎসাহিত করার পাশাপাশি মজবুত ও দীর্ঘস্থায়ী অবকাঠামো নির্মাণে ভূমিকা রাখতে চায় কুমিল্লা ব্লক এন্ড কনস্ট্রাকশন (CBC)।
প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন সাইফুল ইসলাম সোহাগ ও আব্দুল আহাদ। তাদের প্রত্যাশা, মানসম্মত পণ্য, নির্ভরযোগ্য সেবা ও সাশ্রয়ী মূল্যের মাধ্যমে স্থানীয় নির্মাণ খাতে একটি আস্থাশীল প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা।
কুমিল্লা ব্লক এন্ড কনস্ট্রাকশন (CBC) অবস্থিত বুধইর চৌমুহনী, অলিপুর রোড, ক্যান্টনমেন্ট, সদর, কুমিল্লায়।
পরিবেশবান্ধব, টেকসই ও মজবুত নির্মাণে সাশ্রয়ী সমাধানের প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্য প্রতিষ্ঠানটির।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply