1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 10, 2026, 2:54 am
Title :
পালংখালীতে মাদক ও সার চোরাচালান রোধে ‘প্রত্যয়’-এর সচেতনতামূলক কর্মসূচি বুড়িচংয়ে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা আবু নাছের মুন্সী কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: চট্টগ্রাম থেকে সিএনজিচালক সুমন গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: চট্টগ্রাম থেকে সিএনজিচালক সুমন গ্রেপ্তার টেকনাফ পৌরভবন মিডল পয়েন্টে স্থাপনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি চট্টগ্রামে গীতামৃতম সংঘের‘প্রস্ফুটন’২৬’অনুষ্ঠিত বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগে জোবায়ের গ্রেপ্তার, কারাগারে প্রেরন করা হয়েছে বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার,সেরা ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার যশোরে ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণ রাতের আঁধারে কৃষকের স্বপ্ন ছাই ফলন্ত কফি গাছ কেটে ফেলে তছনছ

টেকনাফ সীমান্তে মাটির নিচে মিলল ৩ লাখ ইয়াবা

নিষাদ আহম্মেদ বিদ্যা
  • Update Time : Thursday, October 8, 2026
  • 10 Time View

নিজস্ব প্রতিবেদক মোঃ নিষাদ আহম্মেদ বিদ্যা
বিজিবি-এসআরবির যৌথ অভিযান,পালিয়ে যায় সন্দেহভাজনরা

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবির যৌথ অভিযানে মাটির নিচ থেকে ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় কোনো সন্দেহভাজনকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা যায়, ৮ অক্টোবর ২০২৬ তারিখে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর আসে, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এর পরিপ্রেক্ষিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক ও এসআরবি প্রতিনিধির যৌথ পরিকল্পনা ও নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিকল্পনা অনুযায়ী, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বিজিবি ও এসআরবির যৌথ আভিযানিক দল দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিআরএম-১০ থেকে প্রায় ৭০০ গজ পূর্ব দিকে হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাদিমুড়া এলাকার ‘মন্দিরের জোড়া’ নামক স্থানে মঞ্জু মেম্বারের প্রজেক্ট সংলগ্ন কেওড়া বাগানে অবস্থান নেয়।

পরে রাত আনুমানিক আড়াইটার দিকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ওই এলাকায় আসতে দেখা যায়। যৌথ আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে তারা সঙ্গে থাকা মাদকদ্রব্য কাদামাটির নিচে লুকিয়ে রেখে দ্রুত পাশের কেওড়া বাগানের দিকে পালিয়ে যায়।

এরপর যৌথ আভিযানিক দল ওই এলাকায় তল্লাশি চালায়। একপর্যায়ে মাটির নিচ থেকে বিশেষভাবে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩,০০,০০০ (তিন লাখ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা ইয়াবার ঘটনায় নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্ত দিয়ে মাদক পাচারসহ সব ধরনের সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে বিজিবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com