1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 10, 2026, 3:43 am
Title :
পালংখালীতে মাদক ও সার চোরাচালান রোধে ‘প্রত্যয়’-এর সচেতনতামূলক কর্মসূচি বুড়িচংয়ে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা আবু নাছের মুন্সী কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: চট্টগ্রাম থেকে সিএনজিচালক সুমন গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: চট্টগ্রাম থেকে সিএনজিচালক সুমন গ্রেপ্তার টেকনাফ পৌরভবন মিডল পয়েন্টে স্থাপনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি চট্টগ্রামে গীতামৃতম সংঘের‘প্রস্ফুটন’২৬’অনুষ্ঠিত বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগে জোবায়ের গ্রেপ্তার, কারাগারে প্রেরন করা হয়েছে বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার,সেরা ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার যশোরে ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণ রাতের আঁধারে কৃষকের স্বপ্ন ছাই ফলন্ত কফি গাছ কেটে ফেলে তছনছ

রাতের আঁধারে কৃষকের স্বপ্ন ছাই ফলন্ত কফি গাছ কেটে ফেলে তছনছ

Reporter Name
  • Update Time : Friday, October 9, 2026
  • 1 Time View

মো: মিনারুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে শরিফুল। তিনি পরের জমি লিজ নিয়ে কপি চাষ করেছিলো। কিন্তু রাতের আঁধারে একদল দুর্বৃত্তের তান্ডবে নিঃস্ব হয়ে গেছেন কফি চাষি মো: শরিফুল প্রায় লাখ টাকা ক্ষতি। দীর্ঘদিন লালন-পালন করে ফলন ধরা বেশ কিছু কফি গাছ কেটে ও উপড়ে ফেলে তছনছ করে দিয়েছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। দিনের পর দিন ধরে দেওয়া কষ্ট, মেধা ও কঠোর শ্রম মুহূর্তে ধূলিসাৎ হয়ে যাওয়ায় চরম হতাশা ও কান্নায় ভেঙে পড়েছেন ভুক্তভোগী কৃষক শরিফুল।

​স্থানীয় সূত্রে জানা গেছে, পরম যত্নে গড়ে তোলা ওই কফি ক্ষেতটিতে চলতি মৌসুমে দারুণ ফলন এসেছিল। গাছগুলোতে সবুজ ও লাল কফির গুটি ঝুলছিল, যা থেকে ভালো উপার্জনের স্বপ্ন দেখছিলেন চাষি। কিন্তু রাতের আঁধারে শত্রুতামূলকভাবে গাছগুলো গোড়া থেকে কেটে ও উপড়ে ফেলা হয়। সকালে ক্ষেতে গিয়ে এমন তছনছ দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন কৃষক শরিফুল ও স্থানীয় বাসিন্দারা।

​ক্ষতিগ্রস্ত কৃষক শরিফুল নিজ কণ্ঠে বলেন, “এই কফি গাছগুলো শুধু ফসল ছিল না, এগুলো ছিল আমার সন্তানের মতো। দিন-রাত এক করে পরিশ্রম করে আজ এই পর্যায়ে এনেছিলাম। রাতের আঁধারে কারা আমার এমন সর্বনাশ করল বুঝতে পারছি না। আমার সব স্বপ্ন এক রাতেই শেষ হয়ে গেল।”

​এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অন্য কৃষকরাও। তারা বলছেন, কৃষকের কষ্টের ফসল ধ্বংস করা একটি জঘন্য ও বর্বর অপরাধ। এমন ঘটনা গ্রামীণ অর্থনীতি ও উদীয়মান কফি চাষের ওপর বড় ধরনের আঘাত। অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com