1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 7, 2026, 11:34 pm
Title :
শিবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,দুই মিষ্টির দোকানে ২০ হাজার টাকা জরিমানা সোহেল সোহেল আনোয়ারায় স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বিএনপির মতবিনিময় সভা শ্রীবরদীর জানকিখিলায় ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন নলডাঙ্গায় সার সরবরাহে স্বচ্ছতা নিশ্চিত করতে ডিলারদের সঙ্গে মতবিনিময় নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন, ন্যায়বিচারের আশায় পরিবার কাজিপুরে কৃষকের সবজি বাগান কাটার ও বসতঘরের দরজা-জানালায় ভাঙচুরের অভিযোগ কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নাগরপুর তেবাড়িয়ায় ক্যান্সারে আক্রান্ত সাগরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু

দোয়ারাবাজারে প্রতিবন্ধী শিশুদের মূলধারায় অন্তর্ভুক্তিতে শিক্ষা উপবৃত্তি কর্মসূচি নিয়ে সেমিনার

Reporter Name
  • Update Time : Wednesday, October 7, 2026
  • 24 Time View

এম.এ.শুকুর, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: প্রতিবন্ধী শিশুদের সমাজের মূল স্রোতধারায় অন্তর্ভুক্তি, শিক্ষার সুযোগ নিশ্চিতকরণ এবং সরকারি সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজারে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দোয়ারাবাজার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ‘প্রতিবন্ধী শিশুদের মূল স্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. শহিদুল ইসলাম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাশ এবং দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ।
সেমিনারটি সঞ্চালনা করেন শাহ মোঃ শফিউর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার (অ.দা.), দোয়ারাবাজার, সুনামগঞ্জ।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, দোয়ারাবাজার থানার প্রতিনিধি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন অফিস, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং প্রতিবন্ধী শিশুদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এছাড়াও সেমিনারে রুস্তম আলী, প্রিন্সিপাল এবং প্রগতির প্রিন্সিপাল উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়; তারা সমাজেরই গুরুত্বপূর্ণ অংশ। উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা পেলে তারাও নিজেদের মেধা ও যোগ্যতার বিকাশ ঘটিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। তাই প্রতিবন্ধী শিশুদের শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে।
বক্তারা আরও বলেন, প্রতিবন্ধী শিশুদের বিদ্যালয়ে ভর্তি, শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং শিক্ষাজীবন অব্যাহত রাখতে সরকারের শিক্ষা উপবৃত্তিসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব সুবিধা সম্পর্কে অভিভাবকদের আরও সচেতন করতে হবে এবং প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এ সময় বক্তারা বলেন, কোনো প্রতিবন্ধী শিশু বা ব্যক্তি যেন সরকারি সুযোগ-সুবিধা ও সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, গণমাধ্যমকর্মী এবং সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ছাড়া প্রতিবন্ধী শিশুদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব নয়।
সেমিনারে প্রতিবন্ধী শিশুদের অভিভাবকদের সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা, শিক্ষা উপবৃত্তি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি প্রতিবন্ধী শিশুদের প্রতি সহানুভূতিশীল ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা প্রতিবন্ধী শিশুদের অধিকার ও মর্যাদা রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সহায়তা সঠিক ব্যক্তির কাছে পৌঁছে দিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com