1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 9, 2026, 4:55 am
Title :
ঠাকুরগাঁওয়ে ১০৬ গ্রাহকের বিলের টাকা আত্মসাতের অভিযোগ কালিহাতীতে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মাদকবিরোধী আলোচনা সভা চেয়ারম্যান হলে বৈরাগকে আধুনিক রোল মডেল করব: লোকমান শাহ্ ধুনটে হস্তলিপি প্রশিক্ষণের সমাপনী, পুরস্কার হিসেবে দেওয়া হলো হাঁস-কবুতর ও কোয়েল শ্রীবরদী সীমান্তে ১৫৪ বোতল মদ জব্দ করেছে বিজিবি মা ইলিশের নিরাপদ প্রজননে সাগর-নদীতে নৌবাহিনীর তৎপরতা টেকনাফ সীমান্তে মাটির নিচে মিলল ৩ লাখ ইয়াবা মাদারপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৪ কর্মচারীর নিয়োগে স্বাক্ষর জাল ও স্ক্যানের অভিযোগ দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ উদযাপনে টাঙ্গাইলে প্রস্তুতিমূলক সভা প্রতিমাসে বেতন তুলতে না পেরে চরম ভোগান্তিতে হাজারো গার্মেন্টস কর্মী

শিবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,দুই মিষ্টির দোকানে ২০ হাজার টাকা জরিমানা

আবু নাঈম রিপন
  • Update Time : Wednesday, October 7, 2026
  • 7 Time View

আবু নাঈম রিপন
নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মিষ্টান্ন ভান্ডারকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর ২০২৬) বিকেলে শিবপুর উপজেলার বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান।

অভিযানে শিবপুরের ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার ও রসের হাঁড়ি মিষ্টান্ন ভান্ডারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিএসটিআই আইন, ২০১৮-এর ধারা ৩০ অনুযায়ী অসত্য তথ্য প্রদানের মাধ্যমে খাদ্য বিক্রয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৫২ অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশনের অপরাধ পরিলক্ষিত হয়।

পরে সংশ্লিষ্ট অপরাধে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটিকে পৃথকভাবে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

অভিযানে বিএসটিআই, নরসিংদী এবং শিবপুর মডেল থানার পুলিশ টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে শিবপুর উপজেলা প্রশাসনের এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com