1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 9, 2026, 1:05 am
Title :
ঠাকুরগাঁওয়ে ১০৬ গ্রাহকের বিলের টাকা আত্মসাতের অভিযোগ কালিহাতীতে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মাদকবিরোধী আলোচনা সভা চেয়ারম্যান হলে বৈরাগকে আধুনিক রোল মডেল করব: লোকমান শাহ্ ধুনটে হস্তলিপি প্রশিক্ষণের সমাপনী, পুরস্কার হিসেবে দেওয়া হলো হাঁস-কবুতর ও কোয়েল শ্রীবরদী সীমান্তে ১৫৪ বোতল মদ জব্দ করেছে বিজিবি মা ইলিশের নিরাপদ প্রজননে সাগর-নদীতে নৌবাহিনীর তৎপরতা টেকনাফ সীমান্তে মাটির নিচে মিলল ৩ লাখ ইয়াবা মাদারপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৪ কর্মচারীর নিয়োগে স্বাক্ষর জাল ও স্ক্যানের অভিযোগ দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ উদযাপনে টাঙ্গাইলে প্রস্তুতিমূলক সভা প্রতিমাসে বেতন তুলতে না পেরে চরম ভোগান্তিতে হাজারো গার্মেন্টস কর্মী

আনোয়ারায় স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বিএনপির মতবিনিময় সভা

আহমেদ রেজা
  • Update Time : Wednesday, October 7, 2026
  • 18 Time View

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি:আহমদ রেজা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় সমর্থন বিষয়ে করণীয় নির্ধারণ, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল এবং তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকাণ্ড জোরদারের লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি, দলীয় সমর্থন এবং সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ড আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জননেতা লায়ন হেলাল উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন ১ নম্বর বৈরাগ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মামুন খানসহ আনোয়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীরা।

বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও মতবিনিময় আরও বাড়াতে হবে। এ ধরনের আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমের পরবর্তী করণীয় নির্ধারণ এবং সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভায় স্থানীয় পর্যায়ে দলীয় কর্মকাণ্ড সুসংগঠিত করা এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত ও পরামর্শ নিয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com