1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 9, 2026, 4:53 am
Title :
ঠাকুরগাঁওয়ে ১০৬ গ্রাহকের বিলের টাকা আত্মসাতের অভিযোগ কালিহাতীতে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মাদকবিরোধী আলোচনা সভা চেয়ারম্যান হলে বৈরাগকে আধুনিক রোল মডেল করব: লোকমান শাহ্ ধুনটে হস্তলিপি প্রশিক্ষণের সমাপনী, পুরস্কার হিসেবে দেওয়া হলো হাঁস-কবুতর ও কোয়েল শ্রীবরদী সীমান্তে ১৫৪ বোতল মদ জব্দ করেছে বিজিবি মা ইলিশের নিরাপদ প্রজননে সাগর-নদীতে নৌবাহিনীর তৎপরতা টেকনাফ সীমান্তে মাটির নিচে মিলল ৩ লাখ ইয়াবা মাদারপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৪ কর্মচারীর নিয়োগে স্বাক্ষর জাল ও স্ক্যানের অভিযোগ দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ উদযাপনে টাঙ্গাইলে প্রস্তুতিমূলক সভা প্রতিমাসে বেতন তুলতে না পেরে চরম ভোগান্তিতে হাজারো গার্মেন্টস কর্মী

কাজিপুরে কৃষকের সবজি বাগান কাটার ও বসতঘরের দরজা-জানালায় ভাঙচুরের অভিযোগ

মোঃ ইয়াসিন আলী
  • Update Time : Wednesday, October 7, 2026
  • 20 Time View

মোঃ ইয়াসিন আলী সিরাজগঞ্জ:-জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুরে পারিবারিক বিরোধের জেরে এক কৃষকের সবজি বাগানের ফলবান লাউ ও পেঁপেগাছ কেটে ফেলা এবং বসতঘরের স্টিলের দরজা-জানালায় শাবল দিয়ে আঘাত করে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কৃষকের স্ত্রী শিমু আক্তার কাজিপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের চরকাদহ গ্রামের কৃষক বিপুল হাসানের সঙ্গে প্রতিবেশী শফির দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই জেরে গত সোমবার সকাল ১০টার দিকে রাস্তার পাশে বিপুল হাসানের লাগানো সবজি বাগানের ১৫টি ফলবান লাউগাছ ও পাঁচটি পেঁপেগাছ কেটে ফেলার অভিযোগ ওঠে। এতে প্রায় ৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় বিপুল হাসানের স্ত্রী শিমু আক্তারের মা মহারানী বিষয়টি দেখতে পান। তিনি গাছ কাটার কারণ জানতে চাইলে শফি ও তাঁর স্ত্রী রুমা খাতুনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে তাঁকে মারধরের উদ্দেশ্যে ধাওয়া করা হলে মহারানী দৌড়ে শিমু আক্তারের ঘরে আশ্রয় নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে শাবল দিয়ে ওই ঘরের স্টিলের দরজা ও জানালায় আঘাত করা হয়। এতে প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগকারীর দাবি।

পরে মহারানীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত দুজন সেখান থেকে চলে যান বলে অভিযোগে বলা হয়েছে। যাওয়ার সময় তাঁরা প্রাণনাশের হুমকি দিয়েছেন বলেও অভিযোগকারীর দাবি।

তবে গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন শফি ও তাঁর স্ত্রী রুমা খাতুন। তাঁদের দাবি, এ ঘটনার সঙ্গে তাঁরা জড়িত নন।

এ বিষয়ে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পর একজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদক:
মোঃ ইয়াসিন আলী
,সিরাজগঞ্জ:-জেলা প্রতিনিধি

তারিখ: ৭ অক্টোবর ২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com