
এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
শেরপুরের শ্রীবরদী উপজেলার ৪ নম্বর তাঁতিহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। আজ দুপুরে শ্রীবরদী উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনে স্থানীয়রা জানান, জানকিখিলা মধ্যপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে আসছেন তারা। সম্প্রতি কেন্দ্রটি বাতিল করে সালমারা জানকিখিলা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় স্থানান্তর করা হয়েছে। নতুন কেন্দ্রটি অনেক ভোটারের বাড়ি থেকে দূরে হওয়ায় বয়স্ক, নারী ও প্রতিবন্ধী ভোটারদের ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে। এ সময় বক্তব্য দেন বিএনপি নেতা মো. সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, হযরত আলী ও তাঁরা মিয়াসহ স্থানীয়রা।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply