1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 10, 2026, 3:41 am
Title :
পালংখালীতে মাদক ও সার চোরাচালান রোধে ‘প্রত্যয়’-এর সচেতনতামূলক কর্মসূচি বুড়িচংয়ে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা আবু নাছের মুন্সী কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: চট্টগ্রাম থেকে সিএনজিচালক সুমন গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: চট্টগ্রাম থেকে সিএনজিচালক সুমন গ্রেপ্তার টেকনাফ পৌরভবন মিডল পয়েন্টে স্থাপনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি চট্টগ্রামে গীতামৃতম সংঘের‘প্রস্ফুটন’২৬’অনুষ্ঠিত বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগে জোবায়ের গ্রেপ্তার, কারাগারে প্রেরন করা হয়েছে বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার,সেরা ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার যশোরে ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণ রাতের আঁধারে কৃষকের স্বপ্ন ছাই ফলন্ত কফি গাছ কেটে ফেলে তছনছ

টেকনাফ পৌরভবন মিডল পয়েন্টে স্থাপনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

বাবলু বড়ুয়া
  • Update Time : Friday, October 9, 2026
  • 19 Time View

নিজস্ব প্রতিবেদক: বাবলু বড়ুয়া

কক্সবাজারের টেকনাফ পৌরসভার নতুন ভবন সীমান্তের জিরোলাইন এলাকায় নির্মাণ না করে শহরের মধ্যবর্তী সুবিধাজনক স্থানে (মিডল পয়েন্টে) স্থাপনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি চলছে। জনসাধারণের যাতায়াতের সুবিধা, নাগরিক সেবা সহজীকরণ এবং সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নিয়েছেন স্থানীয়রা।

‘সীমান্তের জিরোলাইনে টেকনাফ পৌরসভার ভবন না করে সকলের যোগাযোগ সুবিধার্থে ও নিরাপত্তা নিশ্চিত করে পৌরভবন মিডল পয়েন্টে করার জন্য আমি নিজ ইচ্ছায় সরকারের কাছে স্বাক্ষর প্রেরণ করছি’—এই বক্তব্য সামনে রেখে গণস্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কেকে পাড়া এবং ২ নম্বর ওয়ার্ডের পুরান পল্লান পাড়ায় গণস্বাক্ষর সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন খোরশেদ আলম দিদার, রুবায়েত হোসাইন, আবসার হোসাইন, তামজীদুল ফারুক প্রিয়মসহ স্থানীয় আরও অনেকে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মতে, পৌরভবন এমন একটি স্থানে নির্মাণ করা প্রয়োজন, যেখানে পৌরসভার সব ওয়ার্ডের বাসিন্দারা সহজে যাতায়াত করতে পারবেন। এতে নাগরিক সেবা গ্রহণে ভোগান্তি কমার পাশাপাশি পৌরসভার প্রশাসনিক কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণ ও যোগাযোগের সুযোগ বাড়বে।

তাঁরা আরও মনে করেন, সীমান্তবর্তী টেকনাফের ভৌগোলিক অবস্থান বিবেচনায় পৌরভবন নির্মাণের স্থান নির্ধারণের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টিও যথাযথ গুরুত্ব পাওয়া প্রয়োজন। তাই জনস্বার্থ, যোগাযোগব্যবস্থা ও সার্বিক নিরাপত্তার বিষয়গুলো বিবেচনা করে পৌরভবনের স্থান নির্ধারণের দাবি জানিয়েছেন তাঁরা।

গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্থানীয় জনগণের মতামত ও দাবি তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জনবান্ধব সিদ্ধান্ত নেবে বলে প্রত্যাশা করছেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।

স্থানীয়দের দাবি, জনসাধারণের যাতায়াতের সুবিধা, নাগরিক সেবা সহজীকরণ ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে টেকনাফ পৌরভবন শহরের মধ্যবর্তী সুবিধাজনক স্থানে নির্মাণের উদ্যোগ নেওয়া হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com