1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 13, 2026, 10:39 am
Title :
নাগরপুর সূর্য আইডিয়াল স্কুলে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, সচেতনতায় র‍্যালি ও আলোচনা সভা ঠাকুরগাঁওয়ে বিএনপির ভোটও দাঁড়িপাল্লায় পড়বে: রাশেদ প্রধান নাসিরনগরে দিনে কুকুর আর রাতে শিয়ালের উপদ্রবে জনজীবন অতিষ্ঠ  ফেসবুকে ভুয়া আইডি খুলে জাহেদ আলম সাগরকে হুমকি, তদন্তের দাবি সিরাজগঞ্জের কাজিপুরে ৮৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাউজানে অনোমদর্শী বড়ুয়ার শেষকৃত্য ১৪ অক্টোবর, পরিবারে শোকের ছায়া গাইবান্ধায় বিজ্ঞান ও শিক্ষা মেলা শুরু, শিক্ষার্থীদের ১৫টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ শিবপুরে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, ৫০ হাজার টাকা জরিমানা

বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, সচেতনতায় র‍্যালি ও আলোচনা সভা

মোঃ আবদুল্লাহ
  • Update Time : Tuesday, October 13, 2026
  • 28 Time View

মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও বজ্রপাতের ঝুঁকি মোকাবিলা এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হাসান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. জহিরুল ইসলাম, স্টেশন মাস্টার আতাউর রহমান, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বুড়িচং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম এবং বিদ্যালয়ের শিক্ষক মো. তাজুল ইসলাম ও মো. ইসমাইলসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বক্তারা ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও বজ্রপাতের মতো প্রাকৃতিক ও অন্যান্য দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা দুর্যোগের সময় জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যক্তিগত সচেতনতা, পারিবারিক প্রস্তুতি এবং সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বক্তারা আরও বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, নিরাপদ আশ্রয় সম্পর্কে ধারণা রাখা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শিক্ষার্থীসহ উপস্থিত ব্যক্তিদের মধ্যে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ জীবনযাপনে প্রস্তুতি গ্রহণের বার্তা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com