1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 11, 2026, 10:43 am
Title :
নড়াইলে প্রাইভেটকার থেকে ৫০ বোতল এস্কাফ জব্দ, গ্রেপ্তার ১ দোয়ারাবাজারে বিদ্যুৎহীন নূরানী মাদ্রাসা, দুর্ভোগে ৯০ শিক্ষার্থী আখাউড়ায় মোবাইল ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ, ছুরিকাঘাতে আহত কিশোর বাজেটের টাকা কোথায়—প্রশ্ন জনতার ফুলবাড়ী সীমান্তে মালিকবিহীন ৩৮০ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ সিংড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর ঠাকুরগাঁওয়ে আলুর বাজারে ধস, কেজিতে ৫–৬ টাকা লোকসানে কৃষক-ব্যবসায়ীরা চাঁচড়া বর্মণপাড়া শ্রীহরি মন্দিরে ১০১ প্রতিমা স্থাপন কালিয়াকৈর পৌর এলাকায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু হাতিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

আখাউড়ায় মোবাইল ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ, ছুরিকাঘাতে আহত কিশোর

জাহাঙ্গীর আলম
  • Update Time : Sunday, October 11, 2026
  • 10 Time View

জাহাঙ্গীর আলম
জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে মো. মাহিন (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় প্রতিবেশীদের বরাত দিয়ে জানা যায়, গত শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পের সামান্য সামনে, মাহিনের বাড়ির কাছেই এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের অভিযোগ, ওই সময় মাহিনের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত মাহিন খলাপাড়া গ্রামের মো. ইকবাল হোসেনের ছেলে।

এ ঘটনায় আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শৌনলোহঘর গ্রামের মোশাররফ মিয়ার ছেলে মো. ওমর মিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তের বক্তব্য জানা যায়নি।

এদিকে, এ ঘটনায় থানায় মামলা বা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পুলিশের আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।

ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।

জাহাঙ্গীর আলম
জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com