1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 11, 2026, 10:01 am
Title :
দোয়ারাবাজারে বিদ্যুৎহীন নূরানী মাদ্রাসা, দুর্ভোগে ৯০ শিক্ষার্থী আখাউড়ায় মোবাইল ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ, ছুরিকাঘাতে আহত কিশোর বাজেটের টাকা কোথায়—প্রশ্ন জনতার ফুলবাড়ী সীমান্তে মালিকবিহীন ৩৮০ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ সিংড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর ঠাকুরগাঁওয়ে আলুর বাজারে ধস, কেজিতে ৫–৬ টাকা লোকসানে কৃষক-ব্যবসায়ীরা চাঁচড়া বর্মণপাড়া শ্রীহরি মন্দিরে ১০১ প্রতিমা স্থাপন কালিয়াকৈর পৌর এলাকায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু হাতিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু দামুড়হুদায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, নেতৃত্বে ইউএনও লাভলী ইয়াসমিন

সিংড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

মোঃ ইয়াসিন আলী
  • Update Time : Sunday, October 11, 2026
  • 10 Time View

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় মালবোঝাই ট্রাকের ধাক্কায় হাসিব সরদার (৩৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিব সরদার সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের পারুহার পাড়ার বাসিন্দা। তিনি ওই এলাকার আবুল সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোররাতে ভ্যানে করে মাছ বিক্রির উদ্দেশ্যে রনবাঘায় যান হাসিব সরদার। মাছ বিক্রি শেষে ভ্যান নিয়ে বাড়ি ফেরার পথে বাঁশের ব্রিজ এলাকায় পৌঁছালে নাটোর থেকে ছেড়ে আসা একটি মালবোঝাই ট্রাক তাঁর ভ্যানে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম মাছ ব্যবসায়ী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com